ঢাকা    মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » “ক্ষমা করে দেবেন” শেষ স্ট্যাটাসের কয়েক ঘণ্টা পর মিলল ছাত্রদল নেতার মরদেহ

“ক্ষমা করে দেবেন” শেষ স্ট্যাটাসের কয়েক ঘণ্টা পর মিলল ছাত্রদল নেতার মরদেহ


গোলাম মোস্তফা,ফুলপুর ( ময়মনসিংহ )
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬


 “ক্ষমা করে দেবেন” শেষ স্ট্যাটাসের কয়েক ঘণ্টা পর মিলল ছাত্রদল নেতার মরদেহ

ময়মনসিংহ:”আমি জেনে বা না বুঝে আপনাদের মনে কোনো প্রকার কষ্ট বা আঘাত দিয়ে থাকি,তাহলে নিজের কেউ একজন আপন ভেবে ক্ষমা করে দিবেন।”

এই কথাগুলোই ছিল ফুলপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিজয় পাল প্রলয়ের (২১) শেষ ফেসবুক স্ট্যাটাস।স্ট্যাটাসটি প্রকাশের কয়েক ঘণ্টা পর উপজেলার আমুয়াকান্দা বাজার এলাকার নিজ বাসা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে পরিবারের সদস্যরা ঘরের একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।পরে বিষয়টি ফুলপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে এগারোটায় মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,মৃত্যুর কয়েক ঘণ্টা আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ক্ষমা প্রার্থনামূলক ওই স্ট্যাটাস প্রকাশ করেন প্রলয়।এছাড়াও তাঁর টাইমলাইনে মানসিক কষ্ট ও বিষণ্নতার ইঙ্গিতবাহী আরও কয়েকটি পোস্ট দেখা যায়।মৃত্যুর পর এসব পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

তবে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তে পৌঁছায়নি পুলিশ।স্থানীয়ভাবে বিভিন্ন ধরনের আলোচনা থাকলেও সেগুলোর সত্যতা নিশ্চিত করা যায়নি।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

প্রলয়ের আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী, বন্ধু, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তাঁর স্মৃতিচারণ করে শোক প্রকাশ করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:০৯:৪৩   ৯০ বার পঠিত  |      







ময়মনসিংহ থেকে আরও...


ফুলপুরে ৮০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
বৃক্ষ হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের
ফুলপুরে ৪ লাখ ৫০ হাজার টাকার নিষিদ্ধ রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস
তারাকান্দায় গ্রামাউসের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ



আর্কাইভ