ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
• পাবনায় ৫ শতাধিক প্রাক্তন ছাত্রীর মিলনমেলায় মুখর চাটমোহর পাইলট বালিকা বিদ্যালয় • আলগী নদীতে হাত বাঁধা অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার • পদ্মা ব্যারেজ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রীর আগমন, সুজানগরে প্রস্তুতি সভা • প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের দাবি করে প্রভাব বিস্তারের অভিযোগ কয়রা ইউপি দফাদারের বিরুদ্ধে • নবাবগঞ্জে ৮৭.৫০ শতাংশ কৃষিজমি দখলের অভিযোগ, ইটভাটা মালিকের অস্বীকার • ভেড়ামারায় ২ লাখ ৮২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস • কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ, দান করা হলো এতিমখানায় • ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু • সালথা যুবলীগের ৭১ সদস্যের কমিটি নিয়ে ক্ষোভ, পুনর্গঠনের দাবি • সমালোচনা সঙ্গী করেই সব ভাষা ও ইন্ডাস্ট্রিতে কাজ করছেন রাশমিকা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হারিয়ে যাওয়া নাট্যাঙ্গনকে সক্রিয় করার উদ্যোগ

হারিয়ে যাওয়া নাট্যাঙ্গনকে সক্রিয় করার উদ্যোগ


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬


 হারিয়ে যাওয়া নাট্যাঙ্গনকে সক্রিয় করার উদ্যোগ

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে ঝিমিয়ে পড়া নাট্যাঙ্গনকে আবারও ‘সক্রিয়’ করার লক্ষ্যে “শিল্পীত নাটক, বিকশিত সমাজ” শ্লোগানকে সামনে রেখে মুক্তনাট্য সংস্থার উদ্যোগে সোমবার (১৩/৭/২৬) রাতে স্থানীয় একটি হোটেলে নাট্য শিল্পীদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি প্রবাসী (আমেরিকা) শেখ সুমন এতে সভাপতিত্ব করেন।
“শিল্পীত নাটক, বিকশিত সমাজ” শ্লোগানকে সামনে রেখে বিগত চারদশক আগে আত্মপ্রকাশ করেছিল ‘মুক্ত নাট্য সংস্থা’ নামের এ নাট্য সংগঠনটি। কিন্তু নানা কারণে বিগত এক দশকেরও বেশী সময় ধরে নাট্যচর্চা ও মঞ্চ নাটক মঞ্চায়ন হচ্ছে না। মতবিনিময় সভায় কেন নাট্যঙ্গণ ঝিমিয়েছিল এবং এই অঙ্গনকে কিভাবে সক্রিয় করা যায় এবং সংস্থার কার্যনির্বাহী কমিটির পুনঃ বিন্যাসের উপর গুরুত্ব দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরা হয়।
বক্তব্য রাখেন, সংস্থার সাবেক সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক বিজন কুমার দাস, নাট্য পরিচালক শংকর দেব রায়, সদস্য মাহবুব আলম লিটন, হাবিবুর রহমান হেলাল, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ আপু, সাংবাদিক শাহীন রেজা টিটু প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪৩:৩৫   ২১৩ বার পঠিত  |







চট্রগ্রাম থেকে আরও...


● সাংবাদিক রুহুলের ওপর হামলার বিচার চেয়ে নবীনগরে মানববন্ধন
● ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল আনতে গিয়ে প্রাণ গেল দুই যমজ শিশুর
● হিমছড়ি সৈকতে গোসলে নেমে প্রাণ গেল ৩ পর্যটকের, নিখোঁজ ২
● নবীনগরে জমি দখলের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে, মাছ লুটের দাবি
● হাতিয়ায় দুর্গাপুজা উপলক্ষে বি এন পির পক্ষ থেকে ৩৪টি মন্ডপে আর্থিক সহায়তা প্রদান



আর্কাইভ