ঢাকা    বুধবার, ১৫ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » লালমোহন পৌরসভায় আদর্শ গ্রামের উন্নয়ন নিয়ে আলোচনা সভা

লালমোহন পৌরসভায় আদর্শ গ্রামের উন্নয়ন নিয়ে আলোচনা সভা


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬


 লালমোহন পৌরসভায় আদর্শ গ্রামের উন্নয়ন নিয়ে আলোচনা সভা

ভোলা: লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের সার্বিক উন্নয়ন এবং সিটিসিআরপির বস্তি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৯০ লাখ টাকার প্রাথমিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন নিয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম হাওলাদারের উদ্যোগে এবং আদর্শ গ্রামের স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সিটিসিআরপির সিটি ম্যানেজার (সিএম) রফিকুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় আদর্শ গ্রামের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, পয়ঃনিষ্কাশন, সুপেয় পানি, আইন-শৃঙ্খলা এবং অন্যান্য নাগরিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে সিটিসিআরপির বস্তি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৯০ লাখ টাকার প্রাথমিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়।

এ সময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন দাবি-দাওয়া মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে এলাকার সমস্যাগুলোর সমাধান করে আদর্শ গ্রামকে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন।

সভায় আদর্শ গ্রামের স্থানীয় মুরুব্বি, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার উন্নয়নে পৌরসভা ও সিটিসিআরপির যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৪:৪০   ৪ বার পঠিত  |