ঢাকা    মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ছাত্রদলের মিছিল

সুজানগরে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ছাত্রদলের মিছিল


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬


সুজানগরে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ছাত্রদলের মিছিল

পাবনা: সাইবার মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ মাদক চোরাকারবারের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদ-ের বিধান রেখে মাদক নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস হওয়ায় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানসহ সরকারকে অভিনন্দন জানিয়ে সুজানগরে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল পাঁচটায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুজানগর উপজেলা ও পৌর শাখার ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য দেন ছাত্রদল নেতা এরশাদ আলম,সোহেল বিশ্বাস, রুবেল শেখ, এস এম আফতাব আহমেদ,আনিছুর রহমান সংগ্রাম, আরিফ খান, আমিন খান, আরিফুল ইসলাম ও ইমন প্রমুখ।

এ সময় ছাত্রদল নেতারা অবৈধ মাদক চোরাকারবারের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদ-ের বিধান রেখে মাদক নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস হওয়ায় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে তাদের বক্তব্যে বলেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিব ইতিমধ্যে সুজানগর ও বেড়া উপজেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজদের ঠাঁই হবেনা বলে কঠোরভাবে জানিয়ে দিয়েছেন। তাই আমরা উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে দাবি জানাই যারাই মাদকসহ এ ধরণের অপরাধে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট আহবান জানাচ্ছি।

উল্লেখ্য,গত সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি সংসদে উত্থাপন করেন। জনমত যাচাই, সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ এবং সংশোধনী প্রস্তাব নিষ্পত্তির পর কণ্ঠভোটে বিলটি পাস হয়।নতুন আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাইবার স্পেস, ডিজিটাল ডিভাইস, ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম, মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম, ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা বা অন্য কোনো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মাদকদ্রব্য বা মনঃপ্রভাবকারী পদার্থ কেনা, বিক্রি, সরবরাহ, প্রস্তাব, বিজ্ঞাপন, যোগাযোগ, সহায়তা বা অন্য কোনো অবৈধ কার্যক্রম পরিচালনা করেন, তবে তা অপরাধ হিসেবে গণ্য হবে।

এছাড়া, ডিজিটাল পেমেন্ট সিস্টেম, ই-ওয়ালেট, ভার্চুয়াল অ্যাসেট বা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার বা ব্যবহারের চেষ্টা করেও এ ধরনের অবৈধ কার্যক্রম পরিচালনা করলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে।আইনে আরও বলা হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মে সংঘটিত মাদক-সংক্রান্ত অপরাধের বিচার করতে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে মাদক উদ্ধার হওয়া বাধ্যতামূলক হবে না।এ ধরনের অপরাধে দোষী সাব্যস্ত হলে যেকোনো মেয়াদের কারাদ- থেকে শুরু করে সর্বোচ্চ মৃত্যুদ- এবং সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থদ-ের বিধান রাখা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৮:৫৭   ৬৪ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময়
চাটমোহরে কোন বহিরাগতকে মেনে নেওয়া হবে: অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা
চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক
সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা
চাটমোহরে জন্মাষ্টমী উৎসব উদযাপিত



আর্কাইভ