ঢাকা    মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নেছারাবাদে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা বাস্তবায়নে পুলিশের মহড়া

নেছারাবাদে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা বাস্তবায়নে পুলিশের মহড়া


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬


 নেছারাবাদে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা বাস্তবায়নে পুলিশের মহড়া

পিরোজপুর: মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে পিরোজপুরের নেছারাবাদে বিশেষ মহড়া পরিচালনা করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) প্রণয় রায়-এর নেতৃত্বে এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান সহ পুলিশ সদস্যরা অংশ নেন। এ সময় তারা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, পৌর শহরের বাজার এলাকা ও জনসমাগমপূর্ণ এলাকায় প্রদক্ষিণ করে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রাখার বিষয়ে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) প্রণয় রায়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে নেছারাবাদ সার্কেলে নিয়মিত অভিযান, টহল ও বিশেষ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও অপরাধীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) প্রণয় রায় বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। মাদকমুক্ত নেছারাবাদ গড়তে নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে সকলের সহযোগিতা প্রয়োজন।

স্থানীয় বাসিন্দারা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের মহড়া ও অভিযান পরিচালিত হলে মাদক কারবার নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও নিশ্চিত হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২২:০৪   ৫৮ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা
কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি
নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার
লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার
পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ



আর্কাইভ