ঢাকা    মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় জিও ব্যাগের পাশ থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও সরঞ্জাম জব্দ

ভেড়ামারায় জিও ব্যাগের পাশ থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও সরঞ্জাম জব্দ


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬



ভেড়ামারায় জিও ব্যাগের পাশ থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও সরঞ্জাম জব্দ
‎কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার ১২ মাইল মুন্সিপাড়া এলাকায় নদী ভাঙন রোধে ফেলা জিও ব্যাগের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপসহ আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।

‎বাংলাদেশ সেনাবাহিনীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ১৩ জুলাই সোমবার দুপুরে এই অভিযান পরিচালনা করে স্থানীয় উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সিপাড়া এলাকায় তীব্র নদী ভাঙন রোধে সরকারি উদ্যোগে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হচ্ছিল। কিন্তু একটি অসাধু চক্র সেই জিও ব্যাগের একেবারে কাছ থেকেই ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে ভাঙন রোধে নেওয়া সরকারি এই উদ্যোগ চরম ঝুঁকির মুখে পড়ে এবং নতুন করে নদী ভাঙনের আতঙ্ক তৈরি হয়। বিষয়টি নজরে আসার পর বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় প্রশাসনকে অবহিত করে।

অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহারের নেতৃত্বে ওই এলাকায় একটি বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বালু উত্তোলনের সত্যতা মেলায় ড্রেজার মেশিন, পাইপসহ বালু কাটার যাবতীয় সরঞ্জাম জব্দ করা হয়। একই সাথে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার জানান, নদী রক্ষা এবং সরকারি সম্পদ বিনষ্টকারীদের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। ভাঙন কবলিত এলাকায় যেকোনো ধরণের অবৈধ বালু ও মাটি উত্তোলন রুখতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।
‎নদী ভাঙনের হাত থেকে এলাকা রক্ষায় সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের এমন তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ।

বাংলাদেশ সময়: ২৩:২৪:৩২   ৮০ বার পঠিত  |         







খুলনা থেকে আরও...


গড়ইখালীতে সংরক্ষিত নারী আসনে প্রচারণায় ইমা আক্তার
মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়েছিল মরদেহ
ফেজবুকে পোস্ট দিয়ে কয়রায় হরিণের মাংস বিক্রির অভিযোগ
ভেড়ামারায় মৎস্য সুরক্ষা অভিযানে ৭০ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ
ভেড়ামারা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, মেয়ের মায়ের মুচলেকা



আর্কাইভ