ঢাকা    বুধবার, ১৫ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় ১০০০ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

কলাপাড়ায় ১০০০ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই ২০২৬


 কলাপাড়ায় ১০০০ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

পটুয়াখালী: কলাপাড়ায় অভিযান চালিয়ে ১ হাজার পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। মঙ্গলবার,১৪ জুলাই বিকেলে পৌর শহরের সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের প্রেসক্লাবের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং অ্যানিমাল লাভার্স অব পটুয়াখালীর স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

কলাপাড়া উপজেলা মৎস্য বিভাগের উপ-সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মহসিন বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করায় দেশীয় মাছের উৎপাদন ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে সরকার এ ধরনের জাল ব্যবহার, বিক্রি ও মজুদ নিষিদ্ধ করেছে।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, অভিযানে জব্দ করা ১ হাজার পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তিনি জানান, মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২১:০৪   ৫ বার পঠিত  |