ঢাকা    সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় জেলে পল্লীতে মৎস্য কর্মকর্তার মতবিনিময় সভা

ভেড়ামারায় জেলে পল্লীতে মৎস্য কর্মকর্তার মতবিনিময় সভা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই ২০২৬


ভেড়ামারায় জেলে পল্লীতে মৎস্য কর্মকর্তার মতবিনিময় সভা

‎কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের পদ্মা নদী সংলগ্ন মোসলেমপুর জেলে পল্লীতে স্থানীয় জেলে ও মৎস্যচাষিদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই বুধবার বিকেল ৩:৩০ মিনিটে জেলে পল্লীর প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান। এ সময় তিনি মোসলেমপুর এলাকার প্রান্তিক জেলে ও মৎস্যচাষিদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সরকারের মৎস্য উন্নয়ন বিষয়ক নানা দিকনির্দেশনা তুলে ধরেন।

‎মতবিনিময় সভায় মূল আলোচনার বিষয় ছিল প্রকৃত জেলেদের সঠিক তালিকা নির্ধারণ করা, যাতে কোনো অ-জেলে বা ভুয়া ব্যক্তি সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হয় এবং প্রকৃত জেলেরা তাদের ন্যায্য অধিকার পান। এছাড়া সরকারি বিভিন্ন অনুদান, চাল ও প্রণোদনা যেন সঠিক ও স্বচ্ছ উপায়ে সুষম বন্টন হয়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

‎উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান জেলেদের উদ্দেশ্যে বলেন, সরকার মৎস্যচাষিদের প্রযুক্তিগত সহায়তা প্রদান, মাছ চাষের উন্নয়ন এবং মৎস্য সুরক্ষা আইন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নদী ও দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে।

‎তিনি আরও আশ্বাস দেন যে, আসন্ন ঈদসহ বিভিন্ন দুর্যোগ ও মাছ ধরার নিষেধাজ্ঞা কালীন সময়ে জেলেদের জন্য বিভিন্ন সরকারি দপ্তর থেকে কীভাবে সহায়তার পরিমাণ আরও বাড়ানো যায়, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

‎সভায় জেলেদের পক্ষ থেকে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করা, মাছের প্রজনন মৌসুমে সরকারি খাদ্য সহায়তা সঠিক সময়ে পৌঁছানো এবং প্রকৃত মৎস্যজীবীদের পরিচয়পত্র (ID Card) প্রাপ্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। মতবিনিময় সভায় স্থানীয় মোসলেমপুর জেলে পল্লীর বিপুল সংখ্যক মৎস্যজীবী উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৪:০২   ৭৬ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


গড়ইখালীতে সংরক্ষিত নারী আসনে প্রচারণায় ইমা আক্তার
মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়েছিল মরদেহ
ফেজবুকে পোস্ট দিয়ে কয়রায় হরিণের মাংস বিক্রির অভিযোগ
ভেড়ামারায় মৎস্য সুরক্ষা অভিযানে ৭০ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ
ভেড়ামারা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, মেয়ের মায়ের মুচলেকা



আর্কাইভ