ঢাকা    সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১শয্যায় উন্নীত

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১শয্যায় উন্নীত


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই ২০২৬


 -

টাঙ্গাইল: ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হয়েছে। ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও সব সময় প্রায় শতাধিক রোগী ভর্তি থাকে। ফলে রোগীদের বেড ও সীমিত সংখ্যক চিকিৎসক এবং নার্স সেবা দিতে হিমশিম খায়।

ভূঞাপুরের অধিকাংশ যমুনা বিধৌত চরাঞ্চলের অসচ্ছল জনগোষ্ঠী ছাড়াও পার্শ্ববর্তী ঘাটাইল, গোপালপুর, কালিহাতী ও সিরাজগঞ্জের রোগীরা এখানে সেবা নিতে আসে। হাসপাতাল কর্তৃপক্ষ এলাকাবাসী এবং সংবাদকর্মীরা দীর্ঘদিন থেকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১ শত শয্যা হাসপাতালে উন্নীত করার দাবি জানিয়ে আসছে।

স্থানীয় সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ঐকান্তিক প্রচেষ্টায় ভূঞাপুর হাসপাতালটি ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গত ৬ জুলাই উপ-সচিব কাজী শরিফউদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত চিঠিতে এই হাসপাতালটি ১০১ শয্যাশায়ী বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: লুৎফর রহমান আজাদ বলেন, ৫০ শয্যার হাসপাতালটিতে প্রায়ই শতাধিক রোগী ভর্তি থাকে। চিকিৎসক ও নার্সগণ সেবা দিতে হিমশিম খায়। আশা করি ১০১ শয্যার বাস্তবায়ন হলে আর এই সমস্যা থাকবে না।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৭:০২   ৭৪ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম
ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা
দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে: শামা ওবায়েদ
ভূঞাপুরে সাংবাদিকে হুমকি দাতা স্বাস্থ্য কর্মীর বদলী আদেশ
দৌলতপুরে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার



আর্কাইভ