ঢাকা    বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনাম
কাউখালীতে মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারে মতবিনিময় সভা কাঁঠালিয়ায় বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন লিবিয়ায় মুক্তিপণ দিয়েও দেশে ফিরতে পারছেনা আসাদুল পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন কালীগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ যুবককে এক মাসের কারাদণ্ড দেড় লক্ষাাধিক মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত তাঁত শিল্পের উদ্যোক্তাদের সহজ শর্তে ঋনও দেয়া হবে:বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী দোহারে শতাধিক পানিবন্দি মানুষকে জলাবদ্ধতা থেকে মুক্ত করলেন ইউএনও ভেড়ামারায় নিয়ম মেনে ভবন নির্মাণে অনীহা, হুমকির মুখে পরিকল্পিত নগরায়ন ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১শয্যায় উন্নীত


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » তাঁত শিল্পের উদ্যোক্তাদের সহজ শর্তে ঋনও দেয়া হবে:বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

তাঁত শিল্পের উদ্যোক্তাদের সহজ শর্তে ঋনও দেয়া হবে:বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই ২০২৬


 তাঁত শিল্পের উদ্যোক্তাদের সহজ শর্তে ঋনও দেয়া হবে:বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলম বলেছেন, তাঁত শিল্পের হারানো ঐতিহ্য ফিরে পেতে যা যা পদক্ষেপ নেয়া দরকার সবধরনের পদক্ষেপ নেয়া হবে। তাঁত শিল্পের উদ্যোক্তাদের সহজ শর্তে ঋনও দেয়া হবে।

বুধবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা সদরে আড়াইহাজার তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলম এ কথা বলেন।

বস্ত্র ও পাট প্রতি মন্ত্রী শরীফুল আলম বলেন, সূতি শাড়ি, জামদানী, রেশমি শাড়ি এ সব নারায়ণগঞ্জ তথা বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য। এ ঐতিহ্য ধরে রাখতে বিএনপি সরকার কাজ করে যাচ্ছে। এছাড়াও দেশের ঐতিহ্যবাহী পাটশিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমাতে দেশেই উন্নতমানের নতুন পাটের বীজ উদ্ভাবনে গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে দেশের পাটভিত্তিক শিল্পে কাঁচামালের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে কাঁচা পাট রপ্তানিকে সরকারিভাবে নিরুৎসাহিত করা হচ্ছে বলেও তিনি জানান।

সাংসদ নজরুল ইসলাম আজাদ বলেন, আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠা করা। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকা কালে এ প্রতিষ্ঠানটি চরম অবহেলার শিকার হয়েছে। এ শিল্পকে বাঁচিয়ে রাখা এবং উত্তরোত্তর সমৃদ্ধি করা বর্তমান সরকারের কাজ। প্রয়োজনে তাঁতিদেরকে সমৃদ্ধ করতে সরকার সহজ শর্তে ঋণ দেয়ার ব্যবস্থা করবে।

বস্ত্র ও পাট মন্ত্রণালেয়ের সচিব শরফউদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, ইউএনও মো. আসাদুর রহমান, এসিল্যান্ড মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা বিএনপির সভাপতি মো. ইউছুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহাম্মেদ, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালিম প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫০:৩৯   ২ বার পঠিত  |   







ঢাকা থেকে আরও...


কালীগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ যুবককে এক মাসের কারাদণ্ড
তাঁত শিল্পের উদ্যোক্তাদের সহজ শর্তে ঋনও দেয়া হবে:বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
দোহারে শতাধিক পানিবন্দি মানুষকে জলাবদ্ধতা থেকে মুক্ত করলেন ইউএনও
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১শয্যায় উন্নীত
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মাদক প্রতিরোধে আলোচনা সভা



আর্কাইভ