ঢাকা    বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনাম
কাউখালীতে মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারে মতবিনিময় সভা কাঁঠালিয়ায় বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন লিবিয়ায় মুক্তিপণ দিয়েও দেশে ফিরতে পারছেনা আসাদুল পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন কালীগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ যুবককে এক মাসের কারাদণ্ড দেড় লক্ষাাধিক মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত তাঁত শিল্পের উদ্যোক্তাদের সহজ শর্তে ঋনও দেয়া হবে:বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী দোহারে শতাধিক পানিবন্দি মানুষকে জলাবদ্ধতা থেকে মুক্ত করলেন ইউএনও ভেড়ামারায় নিয়ম মেনে ভবন নির্মাণে অনীহা, হুমকির মুখে পরিকল্পিত নগরায়ন ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১শয্যায় উন্নীত


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দেড় লক্ষাাধিক মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত

দেড় লক্ষাাধিক মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই ২০২৬


 দেড় লক্ষাাধিক মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত
ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলা সদরে কোন হাসপাতাল না থাকায় উপজেলা সদরসহ পাঁচ ইউনিয়নের লক্ষাধিক মানুষ আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। জেলার সবচেয়ে দুরত্ব ও দরিদ্রতম উপজেলা এটি। উপজেলার দের লক্ষাধিক মানুষের জন্য একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্স যা উপজেলা সদর থেকে ১২কিলোমিটার দুরত্বে আমুয়া ইউনিয়নের শেষ প্রান্তে হলতা নদীর পাড়ে অবস্থিত। আওরাবুনিয়া ও চেঁচরী রামপুর ইউনিয়ন থেকে এ হাসপাতালের দুরত্ব ২০ থেকে ৩০ কিলোমিটারের ও বেশি।

ফলে একটি মাত্র ইউনিয়ন ছাড়া বাকি পাঁচটি ইউনিয়নের মানুষ এ হাসপাতালের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলা সদরে শুধুমাত্র বহিঃবিভাগের চিকিৎসা পদ্ধতির একটি উপ-স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। এখানে সম্প্রতি একজন ডাক্তার পোস্টিং দেওয়া হলেও ফার্মাসিষ্ট ও অফিস সহায়ক পদ দুটি রয়েছে শুন্য। দরিদ্র এলাকা হওয়ায় এখানে ব্যক্তি মালিকানায় কোন বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক গড়ে ওঠেনি। সদরে দিলিপ চন্দ্র হাওলাদার নামের একজন এমবিবিএস ডাক্তার প্রাইভেট প্রাকটিস করেন। তিনি অনেক সময় ব্যক্তিগত কাজে উপজেলার বাহিরে গেলে উপজেলা সদর ডাক্তার শুন্য থাকে।
উপজেলার মহিষকান্দি গ্রামের বাসিন্ধা মানসুরা বেগম জানান, হাসপাতাল দুরে থাকায় যেদিন ডাক্তার দেখাইতে যাই, সেদিন আর রান্না বা কোন কাজ করা সম্ভব হয়না। ডাক্তার দেখাইয়া বাড়ী ফিরতে ফিরতে রাত হয়ে যায়।
উপজেলা সুজন সভাপতি অধ্যক্ষ মো.আবদুল হালিম বলেন, উপজেলা সীমানায় জালের মত অসংখ্য খাল থাকায় যোগাযোগ ব্যবস্থা বেশ দূর্গম। স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলার এক কোনায় হওয়ায় স্বাস্থ্য সেবা প্রাপ্তির সাধারন মানুষ সেবা পেতে কষ্টসাধ্য ও ব্যয়বহুল।
নারী নেত্রী ইসরাত জাহান রুমা বলেন,স্বাস্থ্য কমপ্লেক্স দুরবর্তী স্থানে হওয়ায় এলাকার গর্ভবতী মা, জখমী ও হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা এ্যাম্বুলেন্স সেবা থেকে বঞ্চিত।
উপজেলা নির্বাহী অফিসার মো.মকবুল হোসেন বলেন, উপজেলা সদরে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ অনেক গুরুত্বপূর্ন মানুষ বসবাস করেন। তারা প্রতিনিয়ত আধুনিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। সদরে ভাল চিকিৎসা ব্যবস্থা না থাকায় অনেক কর্মকর্তা-কর্মচারী পরিবার নিয়ে বসবাস করতে সাহস পান না।
ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সাংসদ রফিকুল ইসলাম জামাল বলেন, এ উপজেলার মানুষের চিকিৎসা সেবা পাওয়া তাদের মৌলিক অধিকার। তাদের এ সেবা দেয়ার দায়িত্ব সরকারের। আমি মহান জাতীয় সংসদে এ বিষয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রির দৃস্টি আর্কশন করে বক্তব্য দিয়েছি। এবং স্বাস্থ্য মন্ত্রির নিকট ডিও লেটার দেওয়া হয়েছে। আশা করছি তারাতারি হাসপাতাল নির্মাণ করে অবহেলিত ও দরিদ্রতম উপজেলার মানুষকে স্বাস্থ্য সেবা দেয়া সম্ভব হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৬:১০   ৪ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


কাউখালীতে মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারে মতবিনিময় সভা
কাঁঠালিয়ায় বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন
লিবিয়ায় মুক্তিপণ দিয়েও দেশে ফিরতে পারছেনা আসাদুল
পিরোজপুরে হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড
পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন



আর্কাইভ