ঢাকা    সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ যুবককে এক মাসের কারাদণ্ড

কালীগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ যুবককে এক মাসের কারাদণ্ড


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই ২০২৬


 কালীগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ যুবককে এক মাসের কারাদণ্ড
গাজীপুর: কালীগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার মোক্তারপুর ইউনিয়নের মোক্তারপুর এলাকায় ৪ জন যুবক বসে মাদক সেবন করছিল। কালীগঞ্জ থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মাদকসেবনরত অবস্থায় তাদের আটক করেন। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ডাদেশ প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণ খলাপাড়া গ্রামের মহিউদ্দিনের ছেলে মেহেদী হাসান(১৮), মোক্তারপুর ইউনিয়নের মোশারফ হোসেনের ছেলে আশরাফ হোসেন সেতু(২৭), পঞ্চগড় জেলার দেবিগঞ্জ থানার সোনাপাতা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. ইস্রাফিল(২২), বাগেরহাট জেলার রামপাল থানার সাকসিরি গ্রামের গিয়াস হাওলাদারের ছেলে রাকিব হাওলাদার(২৮)।
এদিকে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া গ্রামের মৃত মফিজউদ্দিনের ছেলে রিয়াজুল ইসলাম মোকলেছকে সরকারি অনুমোদন ব্যতীত কৃষি জমির শ্রেণির পরিবর্তন করে বালু ভরাটের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ লাখ টাকা আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, মাদকের বিরোধী প্রশাসনের অভিযান ও দণ্ড চলমান রয়েছে। কৃষি জমি ভরাট করা দন্ডনীয় অপরাধ। যারা কৃষি জমি ভরাট করবে তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে এবং আর্থিক জরিমানা করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০১:১০   ৬৫ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম
ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা
দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে: শামা ওবায়েদ
ভূঞাপুরে সাংবাদিকে হুমকি দাতা স্বাস্থ্য কর্মীর বদলী আদেশ
দৌলতপুরে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার



আর্কাইভ