ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
• সমালোচনা সঙ্গী করেই সব ভাষা ও ইন্ডাস্ট্রিতে কাজ করছেন রাশমিকা • বিকিনি ও খোলামেলা পোশাকে আপত্তি রাশমিকার, পাশে বিজয় • কয়রায় দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে গুম-হত্যার হুমকি • ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, আহত ৭২ বছরের বাবা • কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অপেক্ষায় প্রাণ গেল দুই মাসের শিশুর • দুমকির পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের • মানিকগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের দুইজন নিহত, সেলফি চলাচল বন্ধ • নয় বছর পর কুয়াকাটায় দুই দিনের পর্যটন কার্নিভাল শুরু কাল • আ. লীগ ও ‘গুপ্ত দল’ বিএনপির বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত: রিজভী • আড়াইশ বছরের আমুয়ার দশোহরা উৎসবে নদীমোহনায় হাজারো মানুষের মিলনমেলা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন

পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই ২০২৬


 পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন

পটুয়াখালী: ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে আজ সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঝাউতলা সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোঃ শহীদ হোসেন চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে উপকূলীয় বন বিভাগের সহকারী বন কর্মকর্তা নুরুন্নাহারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সময়োপযোগী উদ্যোগ। সরকারি কর্মসূচির পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ উদ্যোগে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। ব্যাপকহারে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কমানো, অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই বৃক্ষমেলা ১৫ থেকে ২১ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ২৫টি স্টলে ফলদ, বনজ ও ভেষজ গাছের বিভিন্ন প্রজাতির চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৪:২৫   ১৪৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের
● নয় বছর পর কুয়াকাটায় দুই দিনের পর্যটন কার্নিভাল শুরু কাল
● আড়াইশ বছরের আমুয়ার দশোহরা উৎসবে নদীমোহনায় হাজারো মানুষের মিলনমেলা
● কঁচা নদীতে ৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
● কাঁঠালিয়ায় ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, গাঁজাসহ আটক আরও একজন



আর্কাইভ