ঢাকা    সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরে হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরে হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই ২০২৬


পিরোজপুরে হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুর: মঠবাড়িয়ায় একটি হত্যা মামলায় দু’জনকে যাবজ্জীন কারাদন্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো: মজিবুর রহমান বুধবার (১৫ জুলাই) দুপুরে এই রায় দেন। রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্তরা পলাতক ছিলো।

দন্ডপ্রাপ্তরা হলো মঠবাড়িয়া উপজেলার ঘোপখালী গ্রামের মো: ইউনুস আকনের ছেলে মো: কামরুল আকন ও চরকখালী গ্রামের মো: টুকু মিয়া হাওলাদারের ছেলে মো: সোহাগ হাওলাদার। ওই হত্যার ঘটনায় অন্য আসামী মো: ইউসুফ আকনকে আদালত খালাস দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৭ মে বিকেলে আসামী কামরুল, সোহাগ ও ইউসুফসহ আরো ২/৩ জন পূর্ব শত্রুতার জেরে মঠবাড়িয়া পৌর এলাকার মো: হালিম কাজীর ছেলে রাকিবুলকে বেতমোর বাজারে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে কামরুল আকন, সোহাগ হাওলাদার ও ইউসুফ আকনসহ আরো ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামী করে ওই দিন মঠবাড়িয়া থানায় হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ তাদের বিরুদ্ধে চার্জশীট দিলে আদালত সাক্ষ্য প্রমানে কামরুল আকন ও সোহাগ দোষী সাব্যস্ত হলে আদালত তাদের বিরুদ্ধে এই রায় দেন। মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন পিপি আবুল কালাম আকন ও আসামী পক্ষে ছিলেন অ্যাড. আহসানুল কবির বাদল।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১০:২০   ৭৭ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা
কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি
নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার
লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার
পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ



আর্কাইভ