ঢাকা    বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনাম
কাউখালীতে মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারে মতবিনিময় সভা কাঁঠালিয়ায় বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন লিবিয়ায় মুক্তিপণ দিয়েও দেশে ফিরতে পারছেনা আসাদুল পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন কালীগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ যুবককে এক মাসের কারাদণ্ড দেড় লক্ষাাধিক মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত তাঁত শিল্পের উদ্যোক্তাদের সহজ শর্তে ঋনও দেয়া হবে:বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী দোহারে শতাধিক পানিবন্দি মানুষকে জলাবদ্ধতা থেকে মুক্ত করলেন ইউএনও ভেড়ামারায় নিয়ম মেনে ভবন নির্মাণে অনীহা, হুমকির মুখে পরিকল্পিত নগরায়ন ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১শয্যায় উন্নীত


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লিবিয়ায় মুক্তিপণ দিয়েও দেশে ফিরতে পারছেনা আসাদুল

লিবিয়ায় মুক্তিপণ দিয়েও দেশে ফিরতে পারছেনা আসাদুল


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই ২০২৬


লিবিয়ায় মুক্তিপণ দিয়েও দেশে ফিরতে পারছেনা আসাদুল
বরিশাল: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়ার আসাদুল।
মাফিয়া চক্রের হাতে বন্দির পর বিভিন্ন জনের কাছ থেকে ধার দেনা ও সুদে এনে ৬ লাখ টাকা দেয় আসাদুলের অসহায় পরিবার।
গত ২ মাস পূর্বে মাফিয়ারা মুক্তিপনের টাকা পেয়ে আসাদুলকে ছেড়ে দিলেও বিমান ভাড়ার দের লাখ টাকা যোগার করতে না পারায় অসুস্থ্য অবস্থায় এক বাঙালির কাছে আশ্রিত হয়ে মানবতার জীবন-যাপন করছেন তিনি।

এদিকে স্বামীকে ফেরাতে সর্বশান্ত হয়ে দুই শিশু সন্তান নিয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটছে স্ত্রী নিপা বেগমের।
জানাগেছে, উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য ২০২২ সালের ১১ অক্টোবর ভিজিট ভিসায় তার এক আত্মীয় এরফান সরদারের মাধ্যমে বৈধ পথে লিবিয়ায় গিয়ে আনজারা শহরে মসজিদের পাশে একটি দোকানে টেইলারিং এর কাজ শুরু করে।
দেশের বাড়িতে মাষে ২০ থেকে ২৫ হাজার টাকা পাঠিয়ে আসছিল। চলতি বছরের ৯ রমজান সেহরি খাওয়ার পরে বাসা থেকে আসাদুলকে ৫-৬ জনের একটি মাফিয়ার দল জোর করে তুলে নিয়ে যায়।

লিবিয়ায় তাদের আস্তানায় নিয়ে আসাদুলকে হাত-পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে উলঙ্গ করে বেদম মারধর করে।
এমনকি চাকু দিয়ে পুঁচিয়ে শরীর থেকে রক্ত ঝরিয়ে ও হাত-পায়ের নক উপরে ফেলার হুমকিওসহ নির্যাতনের দৃশ্য মোবাইলে ধারণ করে আসাদুলের বাড়িতে তার বাবা মা স্ত্রী সন্তানকে দেখিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এরপর আসাদুলের পরিবারের অসহায়ত্বের চিত্র মোবাইলে ভিডিও কলের মাধ্যমে দেখালে ৬ লাখ টাকায় রফাদফা হয় মাফিয়া চক্রের সাথে।
সেই টাকাও আসাদুলের অসহায় দরিদ্র পরিবার দীর্ঘ দিনে জোগার করতে না পারায় দুই মাষ ধরে মাফিয়াদের অসহ্য নির্যাতনের স্বীকার হয় সে।
অসহায় পরিবারের লোকজন মাফিয়াদের হাতে-পায়ে ধরে কান্নাকাটি করে আসাদুলের পরিবারের কাছ থেকে টাকা না পাওয়ায় মাফিয়াদের বন্দিদশায় আসাদুলের উপর নেমে আসে আরো অমানুষিক নির্যাতন।
আসাদুলের উপর নির্যাতনের এক ভিডিওতে পরিবারকে মাফিয়াদের ব্যাংক এ্যাকাউন্টে টাকা পাঠিয়ে তার জীবন বাঁচানোর আকুতি জানায় আসাদুল।
পরবর্তীতে দেশে থাকা আসাদুলের পরিবার বাধ্য হয়ে ধারদেনা ও সুদে এনে ৫ লাখ ও স্ত্রী নিপা বেগমের বাবার বাড়ি থেকে ১ লাখ টাকা জোগার করে ৬ লাখ টাকা দেয় মাফিয়াদের।
টাকা পাওয়ার পর মাফিয়ারা গত মে মাসের ২০ তারিখ রাতে চোখ বেঁধে রাস্তায় ফেলে যায় আসাদুলকে।
এরপর জনৈক সুমন নামের এক প্রবাসী তাকে দেখে চিনতে পেরে তার বাসায় নিয়ে প্রাথমিক চিকিৎসা করান এবং আশ্রয় দেয়।
গত দুই মাষ চিকিৎসা বিহীন তার কাছে থাকলেও
বাংলাদেশে ফিরতে প্লেন ভাড়া দের লাখ টাকার জন্য বাড়ি ফিরতে পারছে না আসাদুল।

অন্যদিকে মাফিয়াদের নির্যাতনের অসুস্থ আসাদুল লিবিয়ায় টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে মানবেতর জীবন যাপন করছে।
নির্যাতনের শিকার আসাদুলের স্ত্রী নিপা বেগম জানান, লিবিয়ায় অপহরণের পর পরিবারের কাছে ৩০ লাখ টাকা দাবির পর হাত-পা ধরে কান্নাকাটির পর ৬ লাখ টাকায় তাকে মুক্তি দিতে রাজি হয় মাফিয়ারা।
সেই টাকাও জোগার করে দিতে ২ মাস সময় লাগে তার। এই ২ মাস অব্যাহত নির্যাতন থামেনি তার স্বামীর উপর।
সুদে ৫ লাখ ও আমার( নিপা বেগমের) বাবার বাড়ি থেকে ১ লাখ টাকা জোগার করে ৩ বারে ৬ লাখ টাকা প্রদান করার পর মুক্তি মেলে স্বামী আসাদুলের।
মুক্তিপন দিয়ে মুক্তি মিললেও শরীরে বহণ করে চলছে অসহ্য যন্ত্রনা ও ক্ষত।
স্বামীকে একটু সুস্থ্য করতে লোক মারফত এদেশ থেকে ঔষধ পাঠানো হলেও তাতেও শরীরের কোন উন্নতি ঘটেনি তার।
প্রয়োজন আরো উন্নত চিকিৎসার। এদিকে স্বামীর অবর্তমান ৭ ও ১১ বছর বয়সী দুই শিশু সন্তান ও বৃদ্ধা শশুর- শাশুড়ি নিয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটছে তাদের।
এদিকে নির্যাতনের শিকার অসুস্থ্য স্বামীকে দেশে ফিরিয়ে আনতে বিমান ভাড়া প্রয়োজন দেড়লাখ টাকা।
সেই টাকা যোগাড় করতে না পারায় লিবিয়ায় বসে মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছে সে।
তিনি আরো জানান, বিভিন্ন ব্যক্তি ও দপ্তরে বারবার লিখিত ভাবে এ ঘটনা জানিয়ে কোন সহযোগিতা মেলেনি।
এখনো স্বামীকে দেশে ফিরিয়ে আনতে সরকারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগীতা চেয়ে শিশু সন্তানসহ দ্বারে দ্বারে ঘুরছে স্ত্রী নিপা বেগম।

এন. আর

বাংলাদেশ সময়: ২১:১৩:৩৬   ৩ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


কাউখালীতে মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারে মতবিনিময় সভা
কাঁঠালিয়ায় বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন
লিবিয়ায় মুক্তিপণ দিয়েও দেশে ফিরতে পারছেনা আসাদুল
পিরোজপুরে হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড
পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন



আর্কাইভ