ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কালীগঞ্জে ৩-১ গোলে জিতে তুমলিয়া প্রিমিয়ার লিগের শিরোপা বাগদী একাদশের • পাবনায় ৫ শতাধিক প্রাক্তন ছাত্রীর মিলনমেলায় মুখর চাটমোহর পাইলট বালিকা বিদ্যালয় • আলগী নদীতে হাত বাঁধা অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার • পদ্মা ব্যারেজ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রীর আগমন, সুজানগরে প্রস্তুতি সভা • প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের দাবি করে প্রভাব বিস্তারের অভিযোগ কয়রা ইউপি দফাদারের বিরুদ্ধে • নবাবগঞ্জে ৮৭.৫০ শতাংশ কৃষিজমি দখলের অভিযোগ, ইটভাটা মালিকের অস্বীকার • ভেড়ামারায় ২ লাখ ৮২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস • কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ, দান করা হলো এতিমখানায় • ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু • সালথা যুবলীগের ৭১ সদস্যের কমিটি নিয়ে ক্ষোভ, পুনর্গঠনের দাবি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা মহোৎসব

লালমোহনে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা মহোৎসব


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬


লালমোহনে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা মহোৎসব

ভোলা: লালমোহনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে লালমোহন হিন্দু সমাজ সম্মেলনী এর আয়োজনে মদনমোহন ঠাকুর জিউ আখড়াবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে এ রথযাত্রা অনুষ্ঠিত হয়।

এসময় রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত থেকে সহযোগিতা করেন লালমোহন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদ হাওলাদার। তিনি বলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের নির্দেশে লালমোহনের হিন্দু সম্প্রদায় যাতে নির্বিঘ্নে তাদের ধর্মীয় কর্মসূচি পালন করতে পারে তার জন্য এখানে এসেছি। লালমোহনে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে। এখানে কেহ যেন কোনো প্রকার অপৃতিকর ঘটনা ঘটাতে না পেরে সেজন্য লালমোহন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সজাগ রয়েছে। যার যার ধর্ম নিয়ম অনুযায়ী সে পালন করবে এটাই আমার প্রত্যাশা।

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি নিরব কুমার দে, ইস্কন মন্দিরের সভাপতি বাদল চন্দ, সাধারণ সম্পাদক ডা. রামকৃষ্ণ দাস, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মন্টু রঞ্জন কুন্ড, সুভাষ কুন্ড, পন্টি কুন্ড, কাজল গাঙ্গুলি, বিরেন ঘোষ, রঞ্জয় দাস, নন্দ দুলাল কুন্ড, মনি দে, নিরব পাল প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১০:২৭   ৯৬ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● আলগী নদীতে হাত বাঁধা অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার
● কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ, দান করা হলো এতিমখানায়
● দুমকির পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের
● নয় বছর পর কুয়াকাটায় দুই দিনের পর্যটন কার্নিভাল শুরু কাল
● আড়াইশ বছরের আমুয়ার দশোহরা উৎসবে নদীমোহনায় হাজারো মানুষের মিলনমেলা



আর্কাইভ