ঢাকা    মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারের পশ্চিমচরে রান্না করা খাবার বিতরণ

দোহারের পশ্চিমচরে রান্না করা খাবার বিতরণ


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬


 দোহারের পশ্চিমচরে রান্না করা খাবার  বিতরণ

ঢাকা:গত কয়েকদিনের টানা বর্ষন, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ঢাকার দোহার উপজেলার নারিশা পশ্চিমচর ও দক্ষিণপাড়া বাইতুল মতিন জামে মসজিদ এলাকায় পানিবন্দি শতাধিক পরিবারের মাঝে দুই বেলা রান্না করা খাবার বিতরন করেন নারিশার কৃতি সন্তান প্রকৌশলী ডক্টরেট মঞ্জুরুল আলম শামীম বেপারী।
বৃহস্পতিবার বাদ যোহর উপজেলার নারিশা পশ্চিমচর দক্ষিণ পাড়া ও নারিশা পশ্চিম চর উওরপাড়া এলাকায় সপ্তাহব্যাপী পানিবন্দি তিন শতাধিক পরিরারের মাঝে খাবার বিতরন করা হয়।
দোহার উপজেলার বিএনপি’র সহ-সভাপতি মনিরুল আলম জীবন বেপারী বলেন, গত কয়েকদিনের টানা বর্ষন, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে নারিশা পশ্চিমচর ও দক্ষিনপাড়া এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে এবং বহু অসহায় পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে।

ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাকের নির্দেশে উপজেলা প্রশাসন দুর্যোগ কবলিত এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন। তার পাশাপাশি স্থানীয় প্রবাসী ও রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যবস্থাপনায় দোহার উপজেলার নারিশা ইউনিয়নে দুর্গত ও পানিবন্দি ৩০০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে দুইবেলা রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। স্থানীয় নারিশার কৃতি সন্তান প্রকৌশলী ডক্টরেট মঞ্জুরুল আলম শামীম বেপারীর উদ্যোগে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা।
প্রকৌশলী ডক্টরেট মঞ্জুরুল আলম শামীম বেপারীর মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে গত (১৩ জুলাই) থেকে নারিশা পশ্চিমচর, নারিশা, নারিশা জোয়ার, নারিশা উত্তরপাড়া এলাকার পানিবন্দি ও ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে জরুরি খাদ্য ও মানবিক সহায়তা বিতরণ করা হচ্ছে।
এ সময়ে উপস্থিতি ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাহাবুব বেপারী, উপজেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি শাহিন, বিএনপি নেতা সোহেল বেপারী প্রমুখ।

এন/ এন

বাংলাদেশ সময়: ২১:১৭:৩০   ১১৮ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম
ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা
দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে: শামা ওবায়েদ
ভূঞাপুরে সাংবাদিকে হুমকি দাতা স্বাস্থ্য কর্মীর বদলী আদেশ
দৌলতপুরে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার



আর্কাইভ