ঢাকা    মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব

সিংগাইরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব


জেলা প্রতিনিধি ,(মানিকগঞ্জ)
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬


 সিংগাইরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব

মানিকগঞ্জ: সিংগাইরে এই প্রথম শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৬ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে এ উপলক্ষে সিংগাইর পৌরসভার গোবিন্দ জিঁউর আশ্রমের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শ্রী শ্রী রাধা গোবিন্দ জিঁউর আশ্রমের সভাপতি তপন কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রভাষক বেনী মাধব সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জি মো.মঈনুল ইসলাম খান শান্ত সনাতণ ধর্মাবলম্বীদের খোঁজ খবর নেন, সেই সাথে শ্রী শ্রী গোবিন্দ জিঁউর আশ্রম উন্নয়নে সহযোগীতার আশ্বাস দেন।

ইতিমধ্যে উপজেলার ২৩টি মন্দিরে ৩ লক্ষ টাকা করে অনুদান দেয়া হয়েছে বলেও জানান তিনি। সবার সহযোগিতায় দেশ ও সমাজ ভালো রাখতে হবে ও প্রত্যেক বাড়িতে একটি করে গাছ লাগানোর কথাও বক্তব্যে উল্লেখ করেন তিনি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন, উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.মাজহারুল ইসলাম।

অন্যন্যদের মধ্যে বক্তব্যে দেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.আলাউদ্দিন, শুভেচ্ছা বক্তব্যে দেন, জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জি.মঈনুল ইসলাম খান শান্ত শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার রশি টেনে উদ্বোধন করেন। এসময় উপজেলা বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৪:৩৬   ৫৪ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম
ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা
দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে: শামা ওবায়েদ
ভূঞাপুরে সাংবাদিকে হুমকি দাতা স্বাস্থ্য কর্মীর বদলী আদেশ
দৌলতপুরে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার



আর্কাইভ