ঢাকা    মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ডিমলায় মসজিদ থেকে মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ উদ্ধার

ডিমলায় মসজিদ থেকে মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ উদ্ধার


ডিমলা ( নীলফামারী ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬


 ডিমলায় মসজিদ থেকে মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ উদ্ধার
নীলফামারী: ডিমলায় বিয়ের একদিন পর মসজিদের ভিতর থেকে মো. মালেক(২১)নামে এক মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ।বুধবার(১৫ জুলাই)দিবাগত রাত ১ টার সময় উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের দক্ষিণ ঝুনাগাছ চাপানি (মুনাকাশা) গ্রামের বাইতুন নূর জামে মসজিদের ভিতরে স্বজনরা তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নেন।তিনি ওই এলাকার মৃত নুরুল হকের ছেলে ও উক্ত মসজিদের মুয়াজ্জিন, নাউতারা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মসজিদের খতিব,জলঢাকা দারুল হাদিস মডেল মাদ্রাসা’র শিক্ষক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়,গত বুধবার রাত ১০টার সময় মুয়াজ্জিন মালেক বাড়িতে রাতের খাবার খেয়ে বেড়িয়ে যান।রাত ১২ টায়ও বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকেরা তাকে খোঁজাখুঁজি করেন।খবর দেয়া হয় তার পাশ্ববর্তী শ্বশুর বাড়িতেও।পরে তার শ্বশুর,পরিবারের লোকেরাসহ স্থানীয়রা তাকে অনেক খোঁজাখুঁজি করে রাত ১টার সময় ওই মসজিদের বারান্দায় তার জুতা দেখতে পান।

এক পর্যায়ে লাইট চালালে মসজিদের ফ্যান লাগানো লোহার সাথে প্লাস্টিকের রশি গলায় লাগানো তার লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেন।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের নীলফামারী সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠান।স্থানীয়রা জানান,একই এলাকার জিকরুল হকের মেয়ের সাথে গত ১৪ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন।বিবাহ রেজিস্ট্রার ও মোহর পড়ানোর সময় বরপক্ষ- কনে পক্ষের মধ্যে বাকবিতন্ডা সহ মনমালিন্য হয়েছিলো।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শওকত আলী সরকার বলেন, ঝুলন্ত অবস্থায় তার লাশ পেয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।প্রাথমিক ভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তার পরিবারের কথা মত অপমৃত্যুর(ইউডি)মামলা করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১২:০৪   ৮০ বার পঠিত  |      







রংপুর থেকে আরও...


খাদ্য গুদামের দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
পীরগঞ্জে ১০ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি জাহিদুর
পীরগঞ্জে পেয়াজ চাষীদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ
তিস্তায় পাথর উত্তোলনে প্রশাসনের অভিযানে ধ্বংস করা হলো অবৈধ সরঞ্জাম
পীরগঞ্জে নজরুল বর্ষ পালনে আলোচনা সভা



আর্কাইভ