ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কালীগঞ্জে ৩-১ গোলে জিতে তুমলিয়া প্রিমিয়ার লিগের শিরোপা বাগদী একাদশের • পাবনায় ৫ শতাধিক প্রাক্তন ছাত্রীর মিলনমেলায় মুখর চাটমোহর পাইলট বালিকা বিদ্যালয় • আলগী নদীতে হাত বাঁধা অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার • পদ্মা ব্যারেজ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রীর আগমন, সুজানগরে প্রস্তুতি সভা • প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের দাবি করে প্রভাব বিস্তারের অভিযোগ কয়রা ইউপি দফাদারের বিরুদ্ধে • নবাবগঞ্জে ৮৭.৫০ শতাংশ কৃষিজমি দখলের অভিযোগ, ইটভাটা মালিকের অস্বীকার • ভেড়ামারায় ২ লাখ ৮২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস • কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ, দান করা হলো এতিমখানায় • ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু • সালথা যুবলীগের ৭১ সদস্যের কমিটি নিয়ে ক্ষোভ, পুনর্গঠনের দাবি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমির জার্সি উন্মোচন

মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমির জার্সি উন্মোচন


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬


 মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমির জার্সি উন্মোচন

ভোলা: ”নতুন জার্সি, নতুন উদ্দীপনা, নতুন লক্ষ্য” স্লোগানে ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ক্রীড়া একাডেমির অফিসিয়াল জার্সি উন্মোচন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ধলীগৌর নগর ইউনিয়নের চতলা বাজারে আয়োজিত এই অনুষ্ঠানে ক্রীড়াঙ্গনের নতুন উদ্দীপনা ও ভবিষ্যৎ লক্ষ্যকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে একাডেমির নতুন জার্সি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত। এছাড়াও উপস্থিত ছিলেন ধলীগৌরনগর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও সাবেক বিএনপির ইউনিয়ন সভাপতি মাসুদ করিম নিরব, ফয়সাল তালুকদার, কালমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোতাহার মাস্টার, মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমির পরিচালক তামিম মহাজন, একাডেমির সমন্বয়ক, খেলোয়াড়বৃন্দ এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ ক্রীড়া পরিবেশ গড়ে তুলতে এবং তরুণদের খেলাধুলায় আরও উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন জার্সি শুধু একটি পোশাক নয়, এটি একাডেমির ঐক্য, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও নতুন লক্ষ্য অর্জনের প্রতীক।

অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। নতুন জার্সি পরিধান করে খেলোয়াড়রা আগামী দিনের বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৬:৪৪   ৮৫ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● আলগী নদীতে হাত বাঁধা অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার
● কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ, দান করা হলো এতিমখানায়
● দুমকির পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের
● নয় বছর পর কুয়াকাটায় দুই দিনের পর্যটন কার্নিভাল শুরু কাল
● আড়াইশ বছরের আমুয়ার দশোহরা উৎসবে নদীমোহনায় হাজারো মানুষের মিলনমেলা



আর্কাইভ