ঢাকা    মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় সাপের কামড়ে তরুণের মৃত্যু

ভেড়ামারায় সাপের কামড়ে তরুণের মৃত্যু


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬


ভেড়ামারায় সাপের কামড়ে তরুণের মৃত্যু‎কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় সাপের কামড়ে সম্রাট হোসেন (২১) নামের এক তরুণ রাজমিস্ত্রির (ঢালাই কর্মী) চিকিৎসাধীন অবস্থায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। সম্রাটের এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

‎নিহত সম্রাট হোসেন ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের কারিগর পাড়ার মো. রুহুল আমিনের (রুহুল বাঙাল) নাতি এবং মো. সামিরুল ইসলাম ও মোছা. তাছলিমা খাতুনের বড় ছেলে।

‎পারিবারিক সূত্রে জানা যায়, পেশায় রাজমিস্ত্রি সম্রাট প্রতিদিনের মতো ১৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে কাজ করছিলেন। দুপুর আনুমানিক ৩টার দিকে তিনি হঠাৎ তীব্র অসুস্থতা বোধ করেন। পরবর্তীতে অসুস্থতার কারণ খুঁজতে গিয়ে পরিবারের লোকজন ও তিনি নিজেই বুঝতে পারেন যে, তাকে বিষধর সাপে দংশন করেছে। দ্রুত শরীরের বিষক্রিয়া ছড়িয়ে পড়লে তাকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

‎স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মাত্র ২১ বছর বয়সী তরুণ সম্রাট ছিলেন তার দরিদ্র পরিবারের একমাত্র চালিকাশক্তি। তার উপার্জনের ওপরই পুরো পরিবারটি কোনো রকমে দিনাতিপাত করত। আরও বড় ট্র্যাজেডি হলো, সম্রাটের স্ত্রী বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা। নিজের প্রথম সন্তানের মুখ দেখার আগেই সম্রাটের এমন মর্মান্তিক বিদায় কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার অন্তঃসত্ত্বা স্ত্রী, মা-বাবা ও প্রতিবেশীরা। স্বজনদের আহাজারিতে মোকারিমপুর ইউনিয়নের কারিগর পাড়ার বাতাস ভারী হয়ে উঠেছে।

‎ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুর রহমান বলেন, আমরা বিষয়টি অবগত আছি সাপের কামড়ে মৃত্যু হওয়ার কারণে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩১:৪৪   ৭০ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


গড়ইখালীতে সংরক্ষিত নারী আসনে প্রচারণায় ইমা আক্তার
মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়েছিল মরদেহ
ফেজবুকে পোস্ট দিয়ে কয়রায় হরিণের মাংস বিক্রির অভিযোগ
ভেড়ামারায় মৎস্য সুরক্ষা অভিযানে ৭০ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ
ভেড়ামারা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, মেয়ের মায়ের মুচলেকা



আর্কাইভ