ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভেড়ামারায় ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬


ভেড়ামারায় ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
‎ ‎কুষ্টিয়া: ভেড়ামারায় থানা পুলিশের বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে ভেড়ামারা পৌরসভার ৩নং ওয়ার্ডের নওদাপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমানের তত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার এসআই (নিঃ) মোঃ মোকলুকুর রহমান সংঙ্গীয় ফোর্সসহ নওদাপাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ ইয়াকুব আলীর বসত বাড়ীর পেছনের ফাঁকা জায়গায় অভিযান চালান।

অভিযানকালে মাদক কেনাবেচার সময় হাতেনাতে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— নওদাপাড়া ৩নং ওয়ার্ডের মৃত জাফের আলীর ছেলে মোঃ ইয়াকুব আলী (৬৮) এবং একই এলাকার মৃত রিয়াজ হোসেনের ছেলে মোঃ আশরাফুল হোসেন (৫০)। এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ২,২০০ টাকা উদ্ধার করা হয়।
‎ভেড়ামারা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত ১নং আসামি মোঃ ইয়াকুব আলী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এর আগেও ২০১৯ এবং ২০২৩ সালে ভেড়ামারা থানায় দুটি মাদক মামলা (৩৬(১) সারণির ১৯(ক) ধারা) রুজু হয়েছিল।

শুক্রবার (১৭ জুলাই) গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় ভেড়ামারা থানায় একটি নিয়মিত মামলা (মামলা নং-১৪) দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে থানা কর্তৃপক্ষ জানিয়েছে।
এন/ আর‎

বাংলাদেশ সময়: ২২:৩৪:২৮   ১৫ বার পঠিত  |