ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কালীগঞ্জে ৩-১ গোলে জিতে তুমলিয়া প্রিমিয়ার লিগের শিরোপা বাগদী একাদশের • পাবনায় ৫ শতাধিক প্রাক্তন ছাত্রীর মিলনমেলায় মুখর চাটমোহর পাইলট বালিকা বিদ্যালয় • আলগী নদীতে হাত বাঁধা অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার • পদ্মা ব্যারেজ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রীর আগমন, সুজানগরে প্রস্তুতি সভা • প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের দাবি করে প্রভাব বিস্তারের অভিযোগ কয়রা ইউপি দফাদারের বিরুদ্ধে • নবাবগঞ্জে ৮৭.৫০ শতাংশ কৃষিজমি দখলের অভিযোগ, ইটভাটা মালিকের অস্বীকার • ভেড়ামারায় ২ লাখ ৮২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস • কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ, দান করা হলো এতিমখানায় • ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু • সালথা যুবলীগের ৭১ সদস্যের কমিটি নিয়ে ক্ষোভ, পুনর্গঠনের দাবি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় বিধবার ভাতার টাকা নিয়ে গেলো প্রতারক চক্র,ফেরত দিলেন ইউএনও

হাতিয়ায় বিধবার ভাতার টাকা নিয়ে গেলো প্রতারক চক্র,ফেরত দিলেন ইউএনও


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬


 হাতিয়ায় বিধবার ভাতার টাকা নিয়ে গেলো প্রতারক চক্র,ফেরত দিলেন ইউএনও

নোয়াখালী: হাতিয়ায় বিধবার মোবাইলে তিন মাস অন্তর অন্তর ভাতার টাকা আসে। প্রতারণা করে একটি চক্র প্রতিবারই হাতিয়ে নেয় সেই টাকা। এতে রাগে ক্ষোভে অভিযোগ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে হাজির হন অসহায় দিনমজুর খতিজা বেগম নামে এই মহিলা। হাউ মাউ করে কেঁদে অভিযোগ দেন এই কর্মকর্তাকে।
অনেকটা অপ্রস্তুত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে শান্ত করতে বলেন ভাতার টাকা আমার কাছে আছে। একটু পরে দিয়ে দেওয়া হবে। এই কথা শুনে মুহূর্তে হাসি ফুটে উঠে মহিলার মূখে‌। পরে তাকে আনুষ্ঠানিক ভাবে তিন মাসের বিধবা ভাতার দুই হাজার টাকা দিয়ে দেওয়া হয়। তাতে খুশিতে হাউ মাউ করে কেঁদে ফেললেন ভুক্তভোগী বৃদ্ধা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ বিষয়ে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।

জানা যায়, বিধবা খতিজা বেগম হাতিয়া পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দীর্ঘদিন ধরে সরকারের বিধবা ভাতা পেয়ে আসছেন। সর্বশেষ কিস্তির টাকা উত্তোলনের সময় এক প্রতারক তার সরলতার সুযোগ নিয়ে কৌশলে পুরো টাকাই হাতিয়ে নেয়। হঠাৎ করেই ভাতার অর্থ হারিয়ে দিশেহারা হয়ে পড়েন বৃদ্ধা।

পরে কান্নাজড়িত কণ্ঠে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি অভিযোগ করেন। আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, “আব্বা, আঁর তো ব্যাক লই গেছে গই, আঁই অন কেন্নে চলমু।” (বাবা, আমার টাকা নিয়ে গেছে, আমি এখন কীভাবে চলব?)

অসহায় বৃদ্ধার কান্না শুনে তাকে সান্ত্বনা দেন ইউএনও মোহাম্মদ রাসেল ইকবাল। তিনি খতিজা বেগমকে আশ্বস্ত করে বলেন, “আপনার টাকা আমার কাছেই আছে।” এরপর নিজের পক্ষ থেকে তাকে আর্থিক সহযোগিতা করেন। ইউএনওর এমন আশ্বাস ও সহায়তা পেয়ে মুহূর্তেই খতিজা বেগমের মুখে হাসি ফিরে আসে। তিনি আবেগাপ্লুত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ইকবাল বলেন, “সরকারি ভাতাভোগীদের লক্ষ্য করে প্রতারক চক্র নানা কৌশলে সক্রিয় রয়েছে। সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো অপরিচিত ব্যক্তির হাতে কার্ড, মোবাইল ফোন, পিন নম্বর বা ব্যক্তিগত তথ্য দেওয়া যাবে না। প্রতারণার শিকার হলে দ্রুত প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ইউএনওর মানবিক উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছে। অনেকেই বলেন, একজন সরকারি কর্মকর্তার এমন সহমর্মিতা শুধু একজন অসহায় বৃদ্ধাকেই স্বস্তি দেয়নি, বরং সাধারণ মানুষের কাছে প্রশাসনের প্রতি আস্থা ও বিশ্বাসও আরও দৃঢ় করেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৮:০৮   ১১৯ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● সাংবাদিক রুহুলের ওপর হামলার বিচার চেয়ে নবীনগরে মানববন্ধন
● ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল আনতে গিয়ে প্রাণ গেল দুই যমজ শিশুর
● হিমছড়ি সৈকতে গোসলে নেমে প্রাণ গেল ৩ পর্যটকের, নিখোঁজ ২
● নবীনগরে জমি দখলের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে, মাছ লুটের দাবি
● হাতিয়ায় দুর্গাপুজা উপলক্ষে বি এন পির পক্ষ থেকে ৩৪টি মন্ডপে আর্থিক সহায়তা প্রদান



আর্কাইভ