ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনাম
![]()
ঝালকাঠি: কাঁঠালিয়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ মেরে ফেলা মামলার আসামীরা বাদীকে মামলা তুলে নিতে হুমকি ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের পশ্চিম চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার (১৭ জুলাই) সকালে মামলার বাদী সারমিন বেগম বাদী হয়ে থানার একটি সাধারন ডায়েরী করেন। (যার নং-৯০৬)
সাধারণ ডায়েরি (জিডি) সুত্রে জানাগেছে, উপজেলার পশ্চিম চেঁচরী গ্রামের আবদুস ছত্তার কাজীর সাথে জমি নিয়ে বিরোধ চলছে একই এলাকার বাসিন্ধা ও ঢাকার ব্যবসায়ী মিজানুর রহমান খানের। এর জেরে ২০২৫ সালের ২৯ ডিসেম্বর ভোরে ব্যবসায়ী মিজানুর রহমানের পুকুরে বিষ প্রয়োগ করে দূর্বৃত্তরা। এতে দুই লক্ষ টাকার বিভিন্ন জাতের মাছ মারা যায়। এ ঘটনায় এ বছরের পহেলা ডিসেম্বর ওই ব্যবসায়ীর ছোট বোন সারমিন বেগম বাদী হয়ে আবদুস ছত্তার কাজী, তার ছেলে জিয়া কাজীসহ কয়েকজনকে আসামী করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইনে থানায় একটি মামলা করেন।
মামলাটি চলছে। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) আদালতে এ মামলার তারিখের দিন ধার্য্য ছিল। এদিন আসামীরা স্থায়ী জামিনের আবেদন করেন। বাদী পক্ষের কৌশলী এর বিরোধীতা করেন। আসামীরা এতে ক্ষিপ্ত হয়। বিকেলে বাদীকে সামনে পেয়ে মামলা তুলে নিতে বলে। না নিলে মারধর ও জীবন নাশের হুমকি দেয়। প্রতিবাদ করলে বাদী সারমিন ও তার মা আমিরোন নেছাকে পিটিয়ে আহত করার অভিযোগ করা হয় জিডিতে।
অভিযোগ অস্বীকার করে ছত্তার কাজীর ছেলে বিজিবি সদস্য শহীদুল ইসলাম জিলু কাজী বলেন, বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে (মাছ মারা মামলার বাদী) সারমিন বেগমের ছেলে সিফাত ফরাজী একটি মুঠোফোন দিয়ে কল দিয়ে আমাকে জীবন নাশের হুমকি দেয়। এনিয়ে তাদের সাথে আমাদের ঝগড়া হয়।
থানার ওসি আবু নাছের রায়হান জানান, সারমিন বেগম নামের মামলার এক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:০১:৫৪ ৭ বার পঠিত | ● কাঁঠালিয়া ● তুলে নিতে ● বাদী ● মামলা ● হুমকি