ঢাকা    মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহার- নবাবগঞ্জে ঐতিহ্যবাহী রথযাত্রায় সাংসদ আবু আশফাক,সম্প্রীতি ও নিরাপত্তার বার্তা

দোহার- নবাবগঞ্জে ঐতিহ্যবাহী রথযাত্রায় সাংসদ আবু আশফাক,সম্প্রীতি ও নিরাপত্তার বার্তা


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬


 নবাবগঞ্জে ঐতিহ্যবাহী রথযাত্রায় সাংসদ আবু আশফাক,সম্প্রীতি ও নিরাপত্তার বার্তা
ঢাকা-১: দোহার ও নবাবগঞ্জ উপজেলায় পৃথকভাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।

বৃহস্পতিবার বিকাল ৪টায় নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কলাকোপা পোদ্দার বাজারে ও দোহার উপজেলার ওয়ান ব্যাংক মোড়ে পৌরসভার কেন্দ্রীয় মন্দিরে বিকাল ৫টায় রথযাত্রার উদ্বোধন করেন ঢাকা-১, দোহার ও নবাবগঞ্জ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

প্রধান অতিথি সাংসদ খন্দকার আবু আশফাক
প্রায় ৫০০ বছরের প্রাচীন ঐতিহ্যবহনকারী এই রথযাত্রায় উপস্থিতি হওয়াকে ঘিরে পুরো এলাকায় আনন্দ-উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

রথযাত্রা উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সংবিধানে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে ও নির্বিঘ্নে পালনের অধিকার রয়েছে।
তিনি আরও বলেন, সনাতনী সম্প্রদায়ের এই ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব যাতে আনন্দঘন, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য সরকার ও স্থানীয় প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

এ সময়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে রথযাত্রার শেষ দিন অর্থাৎ উল্টো রথযাত্রা পর্যন্ত সার্বক্ষণিক নজরদারি এবং নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার নির্দেশনা দেন।

রথযাত্রা উপলক্ষে দোহার ও নবাবগঞ্জে কলাকোপা পোদ্দার বাজার এলাকায় বসেছে ঐতিহ্যবাহী গ্রাম্য মেলা। মেলায় কুটির শিল্প, শিশুদের খেলনা, মিষ্টি-মণ্ডা, গৃহস্থালি সামগ্রীসহ নানা পণ্যের শতাধিক স্টল দর্শনার্থীদের আকর্ষণ করছে। উৎসবে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ধর্মের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। তাদের উপস্থিতিতে ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের এক অনন্য নজির ফুটে ওঠেছে।

প্রায় পাঁচ শতকের ঐতিহ্য ধারণ করে অনুষ্ঠিত এই রথযাত্রা প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবের আবহ এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৬:১৯   ৯০ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম
ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা
দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে: শামা ওবায়েদ
ভূঞাপুরে সাংবাদিকে হুমকি দাতা স্বাস্থ্য কর্মীর বদলী আদেশ
দৌলতপুরে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার



আর্কাইভ