ঢাকা    মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে ইউপি নির্বাচনে ৪৬ চেয়ারম্যান পদ প্রার্থীর বিএনপির ৪৪ জন

ভূঞাপুরে ইউপি নির্বাচনে ৪৬ চেয়ারম্যান পদ প্রার্থীর বিএনপির ৪৪ জন


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬


 ভূঞাপুরে ইউপি নির্বাচনে  ৪৬ চেয়ারম্যান পদ  প্রার্থীর  বিএনপির  ৪৪  জন

টাঙ্গাইল: ভূঞাপুরে ৬ টি ইউনিয়নে আসন্ন নির্বাচন সামনে রেখে প্রচার প্রচারণা শুরু হয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের কোনো প্রার্থী না থাকলেও বিএনপি ও তার অঙ্গ সংগঠনের প্রার্থীর ছড়াছড়ি। ভূঞাপুরে ৬টি ইউনিয়নে ৪৬ চেয়ারম্যান পদ প্রার্থীর বিএনপিেই ৪৪ জন। আওয়ামীলীগ সমর্থিত ১জন ও জামায়াতে ইসলামীর ১ জনসহ ৪৬ চেয়ারম্যান পদ প্রার্থী প্রচার প্রচারণা চালাচ্ছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভূঞাপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো প্রার্থীকে প্রচার প্রচারণায় বা মাঠে দেখা না গেলেও বিএনপির প্রায় ৪ ডজন চেয়ারম্যান পদ প্রার্থী মাঠে নেমে প্রচার চালিযে যাচ্ছেন।
১ নং অর্জুনা ইউনিয়নে ৮ জন, নিয়ামত হোসেন, দিলশাদ, শাহিন, হাতেম, গোলাম মোস্তফা, মেহেদী হাসান পলাশ, ইলিয়াস হোসেন লাভলু, এবং ডাক্তার হাবিব প্রচার চালিয়ে যাচ্ছেন।
২ নং ফলদা ইউনিয়নে চেয়াম্যান প্রার্থী ৬ জন, মো. সাইদুর রহমান খান মোনায়েম, মো. আব্দুল হান্নান. মাহবুব আলম, চঞ্চল মিয়া, অনির্বান আমিন (দুখু মিয়া) এবং জামায়াতে ইসলামীর শাহাবুদ্দিন প্রচার ও জন সংযোগ চালাচ্ছেন। ৩ নং গাবসারা ইউনিয়নে ৭ জন, মো. ইয়াদ আলী (কাজী), বাবলু ভূঁইয়া, খন্দকার আক্তার হোসেন, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম রফিক, সোহরাব হোসেন এবং আওয়ামীলীগ সমর্থিত বর্তমান চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা । ৪ নং গোবিন্দাসী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৭ জন, মাকসুল জামিল মিন্টু, হাফিজুর রহমান শাহিন, আলম মন্ডল, রফিকুল ইসলাম, আতিকুর রহমান, কামরুল ইসলাম ও ইসমাইল হোসেন মাঠে কাজ করে যাচ্ছেন।

৫ নং অলোয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ১০ জন, বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিন নান্নু, ফরহাদুল ইসলাম শাপলা, শফিকুল ইসলাম হাসান, সরকার শরীফ, কামরুল হাসান, আব্দুল খালেক, মোখলেসুর রহমান, মৈা আব্দুল্লাহ ও শহিদুল ইসলাম খান শহিদ পোস্টারে শুভেচ্ছা জানিয়ে মাঠে জন সংযোগ করছেন। ৬ নং নিকরাইল ইউনিয়নে ৮ জন প্রার্থী জন সংযোগ ও প্রচার চালাচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন- সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মন্ডল, নাসিমুল ইসলাম নূরু, খঃ রাশেদুল ইসলাম দিলীপ, সোলাইমান মিল্টন, আলহাজ¦ সোহেল রানা, অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার, মাসুদুল আমিন সুজন।
সরেজমিনে, ভোটার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তারা ভোটের মাধ্যমে যোগ্য প্রার্থী বেছে নেয়ার পক্ষে অধিকাংশ মতামত ব্যক্ত করেছেন ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৯:০৮   ২২০ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম
ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা
দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে: শামা ওবায়েদ
ভূঞাপুরে সাংবাদিকে হুমকি দাতা স্বাস্থ্য কর্মীর বদলী আদেশ
দৌলতপুরে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার



আর্কাইভ