ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনাম
![]()
ঝালকাঠি: কাঁঠালিয়া সাইবার আইনের মামলায় উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন বিএনপি নেতা আরিফ মো.মাসুম বিল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার সেন্টারের হাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আরিফ মো.মাসুম বিল্লাহ (৩৩) উপজেলার দক্ষিন শৌলজালিয়া গ্রামের মোজাম্মেল হক মোস্তফার ছেলে ও ইউনিয়ন বিএনপি নেতা। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি আবু নাছের রায়হান।
পুলিশ জানায়, গত বৃহস্পবিার (১৬ জুলাই) রাতে উপজেলার ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাইনুল হক সোহাগ বাদী হয়ে আরিফ মো.মাসুম বিল্লাহসহ ৮জনকে আসামী করে সাইবার আইনে থানায় একটি মামলা করেন। আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে স্থানীয় সেন্টারের হাট এলাকা থেকে তাকে আটক করা হয়। মাসুম বিল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজীসহ ৪টি মামলা রয়েছে।
শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও ইউপি সদস্য সৈয়দ আবদুল কাইয়ুম জানান, আরিফ মো. মাসুম বিল্লাহ বিএনপি দলীয় কোন পদে নেই। আগেও ছিল না। ৫ আগষ্টের পর বিএনপির নাম ভাঙ্গিয়ে এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছিল।
থানার ওসি আবু নাছের মো.রায়হান জানান, ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক মাইনুল ইসলামের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার হয়েছে। তাকে কোর্টে চালান করা হচ্ছে। বাকি আসামীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ২৩:১৩:২০ ৮ বার পঠিত | ● কাঁঠালিয়া ● গ্রেফতার ● নেতা ● বিএনপি