ঢাকা    সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ

হাতিয়ায় ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই ২০২৬


 হাতিয়ায় ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ

নোয়াখালী: হাতিয়ায় ব্যবসায়ীদের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। শনিবার দুপুরে উপজেলার হরনী ইউনিয়নের আলী বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন আলী বাজার বনিক সমিতির সভাপতি জাফর উল্যা, সাধারন সম্পাদক জামসেদুল ইসলাম টুটুল, সহ- সভাপতি রাশেদ উদ্দিনসহ বাজারের প্রায় দুই শতাধিক ব্যবসায়ী ও সাধারন মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাজারের ব্যবসায়ীদের উপর হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে| তারা ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাজে জোর দাবি জানান।
বক্তারা আরো বলেন, সম্প্রতি বাজারের একটি শালিসি বৈঠকে আফসার উদ্দিন কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে ব্যবসাযীদের উপর হামলা করে। এতে বাজারের ব্যবসায়ী ইউছুফ, সোহাগ, নোমান, করিম মিয়া ও হেলাল ও এক পথচারী সহ ৬ জন ব্যবসায়ী আহত হন। এদের মধ্যে ৪জনকে আশংকা জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা আরো বলেন সন্ত্রাসীদের হামলার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে আইন শৃংখলা বাহিনীকে দেওয়া হয়েছে| দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আরো কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল আলী বাজারে প্রধান সড়ক প্রদক্ষিন কর। এদিকে হামলার প্রতিবাদে সকাল থেকে বাজারের সকল ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষনা দেন।

বাংলাদেশ সময়: ২১:০৫:৪০   ১০৪ বার পঠিত  |      







চট্রগ্রাম থেকে আরও...


বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা
হাতিয়ায় মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক
নোয়াখালীতে কমিটি নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
সুপারি পাড়তে রাজি না হওয়ায় শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
হাতিয়ায় জামায়াত নেতার নিজ অর্থায়নে চলছে সড়ক সংস্কার কাজ



আর্কাইভ