ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম
![]()
ভোলা: চরফ্যাসন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে জুলফিকার মাহমুদ নিয়াজকে পুনরায় সভাপতি এবং কামাল গোলদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত ৯টায় প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই সভা অনুষ্ঠিত হয়। শুরুতে আংশিক কমিটি ঘোষণা করা হলেও নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দুই কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হবে।
প্রেসক্লাবের সাবেক তিন সভাপতি অধ্যক্ষ ডি এম ফারুক, অধ্যাপক মিজানুর রহমান ও হাবিবুর রহমান সেলিম নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন। এর আগে, সন্ধ্যা ৭টা থেকেই প্রেসক্লাব মিলনায়তনে অর্ধশতাধিক প্রবীণ ও নবীন সদস্যের উপস্থিতিতে এক মিলনমেলার সৃষ্টি হয়। সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে দ্বিবার্ষিক সাধারণ সভা শেষে নতুন কমিটি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।
সাধারণ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আবদুল জলিল, সকমাল প্রতিনিধি নোমান সিকদার, অধ্যক্ষ কামরুজ্জামান, আলহাজ্ব কামাল মিয়াজী, মাওলানা রুহুল আমিন, হারুন অর রশিদ, রুহুল আমিন বাবুল, সোহরাব হোসেন লিটন ও মোস্তাফিজুর রহমানসহ চরফ্যামস প্রেসক্লাবের তরুন উ্দ্যামী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এস/ এন
বাংলাদেশ সময়: ২১:৩১:১৭ ২২ বার পঠিত | ● কমিটি ● গঠন ● চরফ্যাসন ● প্রেসক্লাব