ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
• সমালোচনা সঙ্গী করেই সব ভাষা ও ইন্ডাস্ট্রিতে কাজ করছেন রাশমিকা • বিকিনি ও খোলামেলা পোশাকে আপত্তি রাশমিকার, পাশে বিজয় • কয়রায় দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে গুম-হত্যার হুমকি • ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, আহত ৭২ বছরের বাবা • কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অপেক্ষায় প্রাণ গেল দুই মাসের শিশুর • দুমকির পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের • মানিকগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের দুইজন নিহত, সেলফি চলাচল বন্ধ • নয় বছর পর কুয়াকাটায় দুই দিনের পর্যটন কার্নিভাল শুরু কাল • আ. লীগ ও ‘গুপ্ত দল’ বিএনপির বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত: রিজভী • আড়াইশ বছরের আমুয়ার দশোহরা উৎসবে নদীমোহনায় হাজারো মানুষের মিলনমেলা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের মামলা তুলে নিতে বাদীকে হুমকি

পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের মামলা তুলে নিতে বাদীকে হুমকি


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই ২০২৬


 পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের মামলা তুলে নিতে বাদীকে হুমকি
ঝালকাঠি: কাঁঠালিয়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ মেরে ফেলার মামলার আসামীরা বাদীকে মামলা তুলে নিতে হুমকি ও মারধরের অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের পশ্চিম চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে।
গত শুক্রবার (১৭ জুলাই) সকালে মামলার বাদী সারমিন বেগম বাদী হয়ে থানার একটি সাধারন ডায়েরী করেন। (যার নং-৯০৬)
সাধারণ ডায়েরি (জিডি) সুত্রে জানাগেছে, উপজেলার পশ্চিম চেঁচরী গ্রামের আবদুস ছত্তার কাজীর সাথে জমি নিয়ে বিরোধ চলছে একই এলাকার বাসিন্ধা ও ঢাকার ব্যবসায়ী মিজানুর রহমান খানের। এর জেরে ২০২৫ সালের ২৯ ডিসেম্বর ভোরে ব্যবসায়ী মিজানুর রহমানের পুকুরে বিষ প্রয়োগ করে দূর্বৃত্তরা। এতে দুই লক্ষ টাকার বিভিন্ন জাতের মাছ মারা যায়।

এ ঘটনায় এ বছরের পহেলা ডিসেম্বর ওই ব্যবসায়ীর ছোট বোন সারমিন বেগম বাদী হয়ে আবদুস ছত্তার কাজী, তার ছেলে জিয়া কাজীসহ কয়েকজনকে আসামী করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইনে থানায় একটি মামলা করেন। মামলাটি চলছে। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) আদালতে এ মামলার তারিখের দিন ধার্য্য ছিল। এদিন আসামীরা স্থায়ী জামিনের আবেদন করেন। বাদী পক্ষের কৌশলী এর বিরোধীতা করেন। আসামীরা এতে ক্ষিপ্ত হয়। বিকেলে বাদীকে সামনে পেয়ে মামলা তুলে নিতে বলে। না নিলে মারধর ও জীবন নাশের হুমকি দেয়। প্রতিবাদ করলে বাদী সারমিন ও তার মা আমিরোন নেছাকে পিটিয়ে আহত করার অভিযোগ করা হয় জিডিতে।
অভিযোগ অস্বীকার করে ছত্তার কাজীর ছেলে বিজিবি সদস্য শহীদুল ইসলাম জিলু কাজী বলেন, বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে (মাছ মারা মামলার বাদী) সারমিন বেগমের ছেলে সিফাত ফরাজী একটি মুঠোফোন দিয়ে কল দিয়ে আমাকে জীবন নাশের হুমকি দেয়। এনিয়ে তাদের সাথে আমাদের ঝগড়া হয়।
থানার ওসি আবু নাছের রায়হান জানান, সারমিন বেগম নামের মামলার এক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১২:০৩   ৯১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের
● নয় বছর পর কুয়াকাটায় দুই দিনের পর্যটন কার্নিভাল শুরু কাল
● আড়াইশ বছরের আমুয়ার দশোহরা উৎসবে নদীমোহনায় হাজারো মানুষের মিলনমেলা
● কঁচা নদীতে ৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
● কাঁঠালিয়ায় ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, গাঁজাসহ আটক আরও একজন



আর্কাইভ