ঢাকা    সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় বিএনপি নেতা মাসুম বিল্লাহ গ্রেপ্তার

কাঁঠালিয়ায় বিএনপি নেতা মাসুম বিল্লাহ গ্রেপ্তার


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই ২০২৬


 কাঁঠালিয়ায় বিএনপি নেতা মাসুম বিল্লাহ গ্রেপ্তার
ঝালকাঠি: কাঁঠালিয়ায় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের দায়ের করা সাইবার আইনের মামলায় উপজেলার ওই ইউনিয়নের বিএনপি নেতা মো.মাসুম বিল্লাহকে গ্রেফতার করে কোর্টে চালান করেছে। আজ শনিবার সকালে তাকে কোর্টে চালান করা হয়। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
এর আগে গত শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার সেন্টারের হাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাসুম বিল্লাহ (৩৩) উপজেলার দক্ষিন শৌলজালিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে ও ইউনিয়ন বিএনপি নেতা।
জানাগেছে, গত বৃহস্পবিার (১৬ জুলাই) রাতে উপজেলার ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাইনুল হক সোহাগ বাদী হয়ে আরিফ মো.মাসুম বিল্লাহসহ ৮জনকে আসামী করে সাইবার আইনে থানায় একটি মামলা করেন। আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে স্থানীয় সেন্টারের হাট এলাকা থেকে তাকে আটক করা হয়। মাসুম বিল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজীসহ ৪টি মামলা রয়েছে।
শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও ইউপি সদস্য সৈয়দ আবদুল কাইয়ুম জানান, আরিফ মো. মাসুম বিল্লাহ বিএনপি দলীয় কোন পদে নেই। আগেও ছিল না। ৫ আগষ্টের পর বিএনপির নাম ভাঙ্গিয়ে এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছিল।
থানার ওসি আবু নাছের মো.রায়হান জানান, ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক মাইনুল ইসলামের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে কোর্টে চালান করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে।

আর/ এস

বাংলাদেশ সময়: ২৩:১৫:৩২   ৫৫ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা
কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি
নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার
লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার
পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ



আর্কাইভ