ঢাকা    সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে পুলিশের ওপর হামলার ঘটনায় এক শিক্ষিকাসহ গ্রেপ্তার ১১

সুজানগরে পুলিশের ওপর হামলার ঘটনায় এক শিক্ষিকাসহ গ্রেপ্তার ১১


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই ২০২৬


 সুজানগরে পুলিশের ওপর হামলার ঘটনায় এক শিক্ষিকাসহ গ্রেপ্তার ১১

পাবনা: সুজানগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় অভিযান চালিয়ে মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আফরোজা শিখাসহ ১১ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত যৌথ বাহিনীর বিশেষ অভিযানে উপজেলার ভাঁয়না ইউনিয়নের মথুরাপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বুধবার (১৫ জুলাই) গভীর রাতে বিশ্বকাপ ফুটবল ঘিরে জনসমাগমের সুযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখা ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছেÑএমন তথ্যের ভিত্তিতে উপজেলার ভাঁয়না ইউনিয়নের মথুরাপুর গ্রামে অভিযান চালায় পুলিশ এ সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী-সমর্থক ও স্থানীয়া পুলিশের ওপর হামলা চালায়।এ সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং দুই পুলিশ সদস্য আহত হন।

হামলায় গুরুতর আহত সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশের কাজে বাধা, হামলা ও নাশকতার অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পাবনা সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ ।

পাবনা ডিবি পুলিশের ওসি রাশিদুল ইসলাম বলেন, “পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাঁধা দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এক মহিলা সহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেফতারকৃতদের স্বজনদের দাবি পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতরা গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ায় এখন সাধারণ খেটে খাওয়া গ্রামের নিরিহ মানুষ হয়রানির শিকার হচ্ছেন।

এন/ এন

বাংলাদেশ সময়: ২৩:২১:১১   ৬২ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময়
চাটমোহরে কোন বহিরাগতকে মেনে নেওয়া হবে: অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা
চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক
সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা
চাটমোহরে জন্মাষ্টমী উৎসব উদযাপিত



আর্কাইভ