ঢাকা    সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মাজার আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা

মাজার আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই ২০২৬


মাজার আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা

বরগুনা: আমতলীতে হযরত ইসমাইল শাহ (র:) মাজারে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে একদল দৃবৃত্তরা। শুক্রবার গভীর রাতে ২-৩ জনের একটি দুবৃত্তদল কেরোসিন ঢেলে এ আগুন দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাজারের এক ভক্ত টের পাওয়ায় তার ধাওয়া খেয়ে পালিয়ে যান ওই দুবৃত্ত দল। শুক্রবার রাত ৩টার সময় আমতলী পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে এঘটনা ঘটে। এর আগেও এই মাজারে হামলা করে ভাংচুরসহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

মাজারের খাদেম সূত্রে জানা গেছে, আমতলী পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে ১৯৯৬ সালে হযরত ইসমাইল শাহ (র:) মাজার প্রতিষ্ঠিত হয়। প্রতিবছর চৈত্র মাসের ২ ও ৩ তারিখ ওই মাজারে ওরস অনুষ্ঠিত হয়। ওরসে ভক্ত অনুরাগী দর্শনার্থীসহ বিপুল পরিমান মানুষের সমাগম ঘটে।

মাজারকে ইসলাম বিরোধী ঘোষণা দিয়ে ২০২৫ সালের ১৮ মার্চ সোমবার গভীর রাতে ইসলামী আন্দোলনের নেতৃত্বে মাজারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর পর শুক্রবার গভীর রাতে মাজারে ফের অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
মাজারের পাসে বসবাসরত এক ভক্ত মো. সেকান্দার আলী বয়াতি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে মাজারের সামনে আসেন। এসময় তিনি দেখেন মাজারের উত্তর পাশের জানালা দিয়ে একদল দৃবৃত্তরা মাজারের ভিতওে কবরের উপর ঢাকা গিলাবে আগুন ধরিয়ে দিয়েছে। এসময় তিনি ডাক চিৎকার শুরু করলে দুবৃত্তরা তখন পালিয়ে যান। এসময় প্রতিবেশী আরো কয়েকজন ডাক চিৎকার শুনে এগিয়ে এসে আগুন নিয়ে ফেলেন। এর মধ্যে কবরের উপরে ঢেকে দেওয়া গিলাবের আংশিক পুরে ছাই হয়ে গেছে।
সেকান্দার আলী বয়াতি বলেন, মাজারের সমানেই আমার বাসা রাত আনুমানিক ৩টার সময় প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য মাজারের সামনে গেলে দেখি ২-৩ জন লোক মাজারের ভিতরে কবরের গিলাবে আগুন জানালা দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। আগুন তখন জ¦লতেছে। এ অবস্থা দেখে আমি ডাক চিৎকার দিয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
মাজারের খাদেম এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, খবর পেয়ে ওই রাতেই মাজার পরিদর্শনে এসে দেখি কবরের উপরে ঢেকে দেওয়া গিলাবের একটি অংশ পুরে ছাই হয়ে গেছে। কেরোশিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুবৃত্তরা। মেঝে কেরোশিন ছড়িয়ে রয়েছে। কে বা কারা আগুন দিয়েছে তা আমাদের জানা নেই। এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হবে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত কওে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৪:৫৩   ৫৯ বার পঠিত  |               







বরিশাল থেকে আরও...


লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা
কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি
নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার
লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার
পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ



আর্কাইভ