ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
• সমালোচনা সঙ্গী করেই সব ভাষা ও ইন্ডাস্ট্রিতে কাজ করছেন রাশমিকা • বিকিনি ও খোলামেলা পোশাকে আপত্তি রাশমিকার, পাশে বিজয় • কয়রায় দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে গুম-হত্যার হুমকি • ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, আহত ৭২ বছরের বাবা • কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অপেক্ষায় প্রাণ গেল দুই মাসের শিশুর • দুমকির পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের • মানিকগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের দুইজন নিহত, সেলফি চলাচল বন্ধ • নয় বছর পর কুয়াকাটায় দুই দিনের পর্যটন কার্নিভাল শুরু কাল • আ. লীগ ও ‘গুপ্ত দল’ বিএনপির বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত: রিজভী • আড়াইশ বছরের আমুয়ার দশোহরা উৎসবে নদীমোহনায় হাজারো মানুষের মিলনমেলা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে ২৬ কোটি টাকায় নির্মিত সড়ক উদ্বোধন

আড়াইহাজারে ২৬ কোটি টাকায় নির্মিত সড়ক উদ্বোধন


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই ২০২৬


আড়াইহাজারে ২৬ কোটি টাকায় নির্মিত সড়ক উদ্বোধন

নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলার দীর্ঘদিনের প্রত্যাশিত আড়াইহাজার-পুরিন্দা সড়কের উন্নয়নকাজ শেষে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১১ দশমিক ৫ কিলোমিটার মূল সড়ক এবং ২ কিলোমিটার সংযোগ সড়ক নিয়ে বাস্তবায়িত এ প্রকল্পের উদ্বোধন করেনকরেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আড়াইহাজার উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। খানাখন্দ ও ভাঙাচোরা অংশের কারণে প্রতিদিন যাত্রী ও যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হতো। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার ও পুনর্নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর সড়কটির উন্নয়ন সম্পন্ন হওয়ায় তাদের যাতায়াতে সময় ও খরচ দুটিই কমবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রমেও এ সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।

উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, সড়কটির উন্নয়নকাজ শুরু করতে একাধিকবার দরপত্র (টেন্ডার) আহ্বান করা হলেও বিভিন্ন কারণে তা বাতিল হয়। পরে ২০২৪ সালের ৫ আগস্টের পর নতুন করে দরপত্র আহ্বান করা হলে প্রকল্পটির কাজ শুরু হয়। নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার পর শনিবার আনুষ্ঠানিকভাবে সড়কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ নজরুল ইসলাম আজাদ বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই সড়কের দুরবস্থার কারণে চরম ভোগান্তি পোহাচ্ছিলেন। সড়কটি চালু হওয়ায় সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

এসময় সাংসদ আররো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দোয়া নিয়ে একটি সমৃদ্ধশালী ও প্রগতিশীল আড়াইহাজার গড়ব। যেখানে থাকবেনা চাদাবজি, থাকবেনা মাদক, থাকবেনা কোন দখলদারিত্ব। এ বিষয়ে তিনি আড়াইহাজারের সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুজ্জামান, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব, আড়াইহাজার ইউএনও মো. আসাদুর রহমান, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, ওসি সবজেল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, যুগ্ম সম্পাদক ভিপি কবির হোসেন, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা পবিত্র মন্ডলসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ আড়াইহাজার-পুরিন্দা সড়কের বৃক্ষরোপণ, ১৬৫টি ধর্মীয় প্রতিষ্ঠানে ১কোটি ৬৫ লক্ষ টাকার বিশেষ অনুদান প্রদান করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৭:২৬   ৯৭ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের দুইজন নিহত, সেলফি চলাচল বন্ধ
● নবাবগঞ্জে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ,হামলায় আহত ৩
● নেশার টাকা না পেয়ে বাবার ঘরে আগুন, ছেলে গ্রেপ্তার
● সিংগাইরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা নিয়ে প্রশ্ন
● ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি বজায় রাখার আহ্বান খাদ্যমন্ত্রী রিতার



আর্কাইভ