ঢাকা    সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহর প্রেসক্লাবে সাধারণ সভায় নির্বাচন কমিশন গঠন

চাটমোহর প্রেসক্লাবে সাধারণ সভায় নির্বাচন কমিশন গঠন


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই ২০২৬


 চাটমোহর প্রেসক্লাবে সাধারণ সভায় নির্বাচন কমিশন গঠন
পাবনা: চাটমোহর প্রেসক্লাবে সাধারণ সভায় মেয়াদ পূর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করে নির্বাচন পরিচালনায় কমিশন গঠন করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে প্রসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানার সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, আব্দুল মান্নান পলাশ (করতোয়া), রাজিউর রহমান রুমি (একুশে টেলিভিশন), রকিবুর রহমান টুকুন (আমার দেশ), শামীম হাসান মিলন (সমকাল), শাহিন রহমান (চ্যানেল ২৪), সনজিৎ সাহা কিংশুক (মানবজমিন), আব্দুল লতিফ রঞ্জু (কালের কন্ঠ), খন্দকার ইত্তেখার আহমেদ টুটুল (আমাদের সময়), ইকবাল কবির রঞ্জু (কালবেলা), পবিত্র তালুকদার (যুগান্তর), মোহাম্মদ আলী জিন্নাহ (ভোরের দর্পণ) নুরুল ইসলাম (নয়া দিগন্ত), বকুল রহমান (ভোরের কাগজ), জাকির সেলিম (খোলা কাগজ), জাহাঙ্গীর আলম (ইনকিলাব), মো. ইশারত আলী, দেওয়ান জামিউল ইসলাম কাবলী,মোঃ আফতাব হোসেন, সোহেল খান, জাহাঙ্গীর আলম মধু,বিপ্লব আচার্য্য, মাকসুদুল হক মাসুদ, সুদীপ্ত কর্মকার, শিমুল বিশ্বাস প্রমুখ।

সভায় বর্তমান কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় প্রেসক্লাব সভাপতি হেলালুর রহমান জুয়েল কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে উপস্থিত সদস্যদের কন্ঠ ভোটে আব্দুল মান্নান পলাশকে প্রধান নির্বাচন কমিশন করে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।
কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, আলহাজ্ব রাজিউর রহমান রুমি, জাহাঙ্গীর আলম মধু, ইকবাল কবির রঞ্জু এবং দেওয়ান জামিউল ইসলাম কাবলী।

প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মান্নান পলাশ আগামী ২৯ আগস্ট’২০২৬ (শনিবার) চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠানের ঘোষণা দেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩১:১৯   ৬২ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময়
চাটমোহরে কোন বহিরাগতকে মেনে নেওয়া হবে: অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা
চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক
সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা
চাটমোহরে জন্মাষ্টমী উৎসব উদযাপিত



আর্কাইভ