ঢাকা    রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মাদক-সন্ত্রাস দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালো শামা ওবায়েদ

মাদক-সন্ত্রাস দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালো শামা ওবায়েদ


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই ২০২৬


মাদক-সন্ত্রাস দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালো শামা ওবায়েদ

ফরিদপুর: মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অনলাইন জুয়াসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

শনিবার (১৮ জুলাই) বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভাবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা পুলিশের আয়োজনে ‘শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি’ শীর্ষক সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান
অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, মাদক, সন্ত্রাস, ইভটিজিং, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও আত্মহত্যার মতো সামাজিক ব্যাধি সমাজের জন্য বড় হুমকি। এসব সমস্যা মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি এবং অন্যায়ের বিরুদ্ধে সামাজিক অবস্থান জোরদার করতে পারলে অপরাধ ও সামাজিক অবক্ষয় অনেকটাই রোধ করা সম্ভব।

তিনি বলেন, স্থানীয় বিরোধ, জমিজমা-সংক্রান্ত দ্বন্দ্ব ও সামাজিক সংঘাত নিরসনে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা এবং সম্প্রীতির পরিবেশ বজায় রাখা প্রয়োজন। জনগণ ও প্রশাসনের মধ্যে আস্থা ও সহযোগিতা বাড়লে আইনশৃঙ্খলা
পরিস্থিতির আরও উন্নতি হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এবং নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন। সভাপতিত্ব করেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ।

এ সময় নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম দিনব্যাপী সফরের অংশ হিসেবে নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাসুদুর রহমানের বাড়ি পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

পরে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত ডা. মাসুদুর রহমানের ভাতিজা ও নাতির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান তিনি। এ সময় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ
করেন।

আর/এন

বাংলাদেশ সময়: ২৩:৩৫:৫৯   ১০ বার পঠিত  |   







ঢাকা থেকে আরও...


মাদক-সন্ত্রাস দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালো শামা ওবায়েদ
আড়াইহাজারে ২৬ কোটি টাকায় নির্মিত সড়ক উদ্বোধন
ভূঞাপুরে ইউপি নির্বাচনে ৪৬ চেয়ারম্যান পদ প্রার্থীর বিএনপির ৪৪ জন
দোহার- নবাবগঞ্জে ঐতিহ্যবাহী রথযাত্রায় সাংসদ আবু আশফাক,সম্প্রীতি ও নিরাপত্তার বার্তা
সিংগাইরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব



আর্কাইভ