ঢাকা    রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিরোধী দল: মির্জা ফখরুল

জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিরোধী দল: মির্জা ফখরুল


অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই ২০২৬


 জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিরোধী দল: মির্জা ফখরুল

জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আজকে আমরা অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছি। আমাদের বিরোধী দল থেকে বলা হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে আদায় না হলে রাজপথে ফয়সালা হবে। আমার মনে হয়, জনগণকে বিভ্রান্ত করার জন্য এই প্রশ্ন তোলা হচ্ছে। আমরা একসঙ্গে জুলাই সনদে স্বাক্ষর করেছি। এর প্রতিটি অক্ষর আমরা বাস্তবায়িত করব, এটাতে আমরা অঙ্গীকারবদ্ধ।

গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক এমাজউদ্দীন আহমদ রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতির যৌথ উদ্যোগে ‘অধ্যাপক এমাজউদ্দীন আহমদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে এক স্মরণসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।তিনি বলেন, যে গণভোটের কথা বলা হচ্ছে, সেই গণভোটের একটা অংশে তো আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। আমরা উচ্চকক্ষের প্রতিনিধি নির্বাচনে ভোটের আনুপাতিক হারের বিষয়ে কখনোই একমত হইনি।

মন্ত্রী বলেন, জুলাই সনদের প্রতিটি জায়গায় বলা আছে, যে দল নির্বাচিত হবে, তারা তাদের ইশতেহার অনুযায়ী সেটাকে বাস্তবায়িত করবে। আমরা ৩১ দফাতে যেমন প্রতিজ্ঞাবন্ধ, ঠিক তেমনিভাবে জুলাই সনদ বাস্তবায়নেও প্রতিজ্ঞাবন্ধ। কিন্তু বিরোধী দল সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দিচ্ছে যে, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না।তিনি আরও বলেন, একদলের শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র বিএনপি নিয়ে এসেছে। রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে আমরা সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছি। তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান, সেই বিধান আমরাই সংসদে সারারাত কাজ করে পাস করেছি। আজকে যখন এসব কথা বলা হয়, তখন জনগণকে বিভ্রান্ত করার জন্য বলা হয় বলে আমি মনে করি।

বিএনপি মহাসচিব বলেন, আমরা তো বরাবরই বলে এসেছি, আমরা সংবিধান সংশোধন করতে চাই। সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি। সুতরাং ওই জায়গায় কোনোরকমের কোনো বিভ্রান্তির অবকাশ আছে বলে আমি মনে করি না।মির্জা ফখরুল বলেন, বিএনপি সম্পর্কে অনেকে অনেক কথা বলে। বিএনপির ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, বিএনপির প্রায় এক হাজার ৭০০ নেতাকর্মী গুম হয়েছেন। বিএনপির কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। সুতরাং এই কথাগুলো বারবার করে আমাদের বলতে হয় এ জন্য যে, অনেকে এটাকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকরতে চাচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, এমাজউদ্দীন আহমদ রিসার্চ সেন্টারের আহ্বায়ক অধ্যাপক আবদুল লফিত মাসুদ, যুগান্তর পত্রিকার সম্পাদক কবি আবদুল হাই শিকদার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ প্রমুখ বক্তব্য দেন।

আর/ এস

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৩৩   ৬ বার পঠিত  |   







প্রধান সংবাদ থেকে আরও...


জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিরোধী দল: মির্জা ফখরুল
বন্ধ করা হয় ফেসবুক শেখ হাসিনার ভাষণ প্রত্যাখ্যান, রাজপথে ছাত্রদের পাশে জনতা
সংবিধান সংস্কার নয় সংশোধনের কথা বলেছি: মির্জা ফখরুল
পেদ্রি-চুয়ামেনি বেঞ্চে, কেমন হবে স্পেন-ফ্রান্সের একাদশ
পাল্টা শুল্কের ৮১ বিলিয়ন ডলার ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র



আর্কাইভ