ঢাকা    রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নবীগঞ্জ দুই শিক্ষক হত্যার ক্লু উদঘাটন নিয়ে তোলপাড় ! লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন খাদ্য গুদামের দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক নবীগঞ্জে বালু মহালে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি,ম্যানেজারকে মারপিট মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়েছিল মরদেহ সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা তালতলীতে সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা এখন নৌকা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে আ’ লীগ-ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

চাটমোহরে আ’ লীগ-ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৯ জুলাই ২০২৬


 চাটমোহরে আ’ লীগ-ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
পাবনা: চাটমোহরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকর্মীকে বিস্ফোরক মামলায় আটক করে রবিবার (১৯ জুলাই) পাবনা জেলা হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ ।

আটককৃতরা হলো, ছাইকোলা ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকারের ছেলে জুয়েল রানা, নিমাইচড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও মৃত আজগর আলীর ছেলে জাবেদ আলী এবং নিমাইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের ২ নং ওয়ার্ড সভাপতি মির্জাপুর এলাকার খোরশেদ আলমের ছেলে রুহুল আমিন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, থানা পুলিশের বিশেষ অভিযানে বিস্ফোরক মামলার আসামি হিসাবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের তিন নেতাকে আটক করা হয়। পরে চাটমোহরে বিভিন্ন সময় ঘটানো বিস্ফোরণের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে তাদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪০:০৫   ৬২ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক
সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা
চাটমোহরে জন্মাষ্টমী উৎসব উদযাপিত
সুজানগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে শেখ আব্দুর রউফের নেতৃত্বে আনন্দ র‌্যালি



আর্কাইভ