ঢাকা    রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নবীগঞ্জ দুই শিক্ষক হত্যার ক্লু উদঘাটন নিয়ে তোলপাড় ! লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন খাদ্য গুদামের দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক নবীগঞ্জে বালু মহালে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি,ম্যানেজারকে মারপিট মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়েছিল মরদেহ সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা তালতলীতে সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা এখন নৌকা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে ৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিংগাইরে ৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ)
প্রকাশ: রবিবার, ১৯ জুলাই ২০২৬


 সিংগাইরে ৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মানিকগঞ্জ: সিংগাইরে ৭০০ পিস ইয়াবাসহ আলীনুর(২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তার সহযোগী ইমরান(২৯) পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
শনিবার(১৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত-আলীনুর উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিন গ্রামের শাহাজুদ্দিনের ছেলে। পলাতক ইমরান(২৯)গাজীপুর জেলার মেট্রো সদর হারিনাল গ্রামের নুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি উপজেলার ভূমদক্ষিন গ্রামে শ্বশুর আলাউদ্দিনের বাড়িতে বসবাস করেন।
থানা-পুলিশ সূত্রে জানাযায়,শনিবার দিবাগত রাতে ধল্লা চেকপোস্টে পুলিশ উপ-পরিদর্শক মো.আব্দুল মমিন পিপিএম সঙ্গী ফোর্স নিয়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় মাদক ব্যবসায়ী আলীনূর ও তার সহযোগী ইমরান পুলিশ চেকপোস্ট দিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে তাদের গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয়।

একপর্যায় তাদের গতিরোধ করে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করে আলীনুরের কাছ থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার ও মোটরসাইকেল জব্দ করা হয়। সুযোগ বুঝে তার অপর সহযোগী ইমরান পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার করা আলীনুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আদালতে পাঠানোর প্রস্ততি চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৫:১৩   ৬১ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা
দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে: শামা ওবায়েদ
ভূঞাপুরে সাংবাদিকে হুমকি দাতা স্বাস্থ্য কর্মীর বদলী আদেশ
দৌলতপুরে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
চিকিৎসা নিয়ে সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস



আর্কাইভ