ঢাকা    রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নবীগঞ্জ দুই শিক্ষক হত্যার ক্লু উদঘাটন নিয়ে তোলপাড় ! লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন খাদ্য গুদামের দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক নবীগঞ্জে বালু মহালে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি,ম্যানেজারকে মারপিট মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়েছিল মরদেহ সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা তালতলীতে সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা এখন নৌকা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে তানিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে তানিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ১৯ জুলাই ২০২৬


 পটুয়াখালীতে তানিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালী: জৈনকাঠিতে গৃহবধূ তানিয়া হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে তার স্বজন ও এলাকাবাসী। রবিবার,১৯ জুলাই দুপুরে পৌর শহরের ঝাউতলা এলাকার হৃদয় তরুয়া চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মিছিল শেষে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন তানিয়ার স্বজন ও জৈনকাঠি এলাকার বাসিন্দারা।

মানববন্ধনে বক্তারা বলেন, তিন লাখ টাকা যৌতুক না পেয়ে গত ১৫ জুলাই গৃহবধূ তানিয়াকে অমানবিক নির্যাতন করে হত্যা করেছে স্বামী কামাল হোসেনসহ অন্যরা। হত্যাকারীরা বর্তমানে পলাতক রয়েছেন। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও অনতিবিলম্বে বিচার করাসহ সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। নারী নির্যাতনকারী ও হত্যাকারীরা রেহাই পেলে সমাজে এমন ঘটনা ঘটতেই থাকবে। তাই হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫১:২৪   ৮০ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
তালতলীতে সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা এখন নৌকা
কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো ৬ ফুটের মৃত বটলনোজ ডলফিন
দশমিনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা



আর্কাইভ