ঢাকা    রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নবীগঞ্জ দুই শিক্ষক হত্যার ক্লু উদঘাটন নিয়ে তোলপাড় ! লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন খাদ্য গুদামের দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক নবীগঞ্জে বালু মহালে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি,ম্যানেজারকে মারপিট মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়েছিল মরদেহ সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা তালতলীতে সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা এখন নৌকা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে কৃষিজমিতে অবৈধ বালু ভরাট বন্ধ ঘোষণা, জরিমানা আদায়

কালীগঞ্জে কৃষিজমিতে অবৈধ বালু ভরাট বন্ধ ঘোষণা, জরিমানা আদায়


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৯ জুলাই ২০২৬


 কালীগঞ্জে কৃষিজমিতে অবৈধ বালু ভরাট বন্ধ ঘোষণা, জরিমানা আদায়
গাজীপুর: কালীগঞ্জে কৃষিজমিতে অবৈধ বালু ভরাট বন্ধ ঘোষণা ও জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু ভরাট কার্যক্রমে ব্যবহৃত ড্রেজার ও পাইপসহ সব সরঞ্জাম দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে পৌরসভার উত্তর ভাদার্ত্তী এলাকায় বাইপাস-সংলগ্ন পেট্রল পাম্পের আশপাশের কৃষিজমিতে অবৈধভাবে চলা বালু ভরাট কার্যক্রম বন্ধ ঘোষণা করে মোবাইল কোর্টে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রোববার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এই অভিযান পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শীতলক্ষ্যা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে পাইপের মাধ্যমে পৌরসভার উত্তর ভাদার্ত্তী এলাকার কৃষিজমিতে বালু ভরাট করছিল স্থানীয় একটি অসাধু চক্র। বিষয়টি নজরে এলে রোববার সকালে সরেজমিনে পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ঘটনার সত্যতা পেয়ে অনুমতি ছাড়া কৃষিজমিতে বালু ভরাট করে জমির শ্রেণি পরিবর্তনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বালু ভরাট কার্যক্রম বন্ধ ঘোষণা করে ব্যবহৃত ড্রেজার ও পাইপসহ সব সরঞ্জাম দ্রু সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়।
জরিমানার অর্থ পরিশোধ করেন বালু ভরাটে যুক্ত ড্রেজারের প্রতিনিধি কালীগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ড ঘোনাপাড়া এলাকার মৃত করিম মিয়ার ছেলে আবুল কালাম (৩৫)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, কোনোভাবে কৃষি জমি ভরাট করা যাবে না। যারা এই কাজে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৫:৪৩   ৬৬ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা
দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে: শামা ওবায়েদ
ভূঞাপুরে সাংবাদিকে হুমকি দাতা স্বাস্থ্য কর্মীর বদলী আদেশ
দৌলতপুরে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
চিকিৎসা নিয়ে সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস



আর্কাইভ