ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬
শিরোনাম
দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’ ভাঙ্গুড়ার সাবেক মেয়র রাসেলসহ দুইজন ঢাকা থেকে গ্রেপ্তার কাঁঠালিয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি ফের জেল হাজতে শিক্ষার্থীদের মাঝে ফুটবল, গাছের চারা ও লিফলেট বিতরণ পীরগঞ্জে নদীতে পানিতে ডুবে যুবকের মৃত্যু নদীপাড়ের মানুষদের রক্ষা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর:সেলিম রেজা হাবিব এমপি পীরগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা ক্লিন তারাকান্দা বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা নবীনগর ভূমি অফিসে অনিয়মের আখড়া, গুনতে হয় অতিরিক্ত টাকা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ভালোবাসায় সিক্ত শিক্ষার্থী নিছা

নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ভালোবাসায় সিক্ত শিক্ষার্থী নিছা


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬


 নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ভালোবাসায় সিক্ত নিছা
ঝালকাঠি: কাঁঠালিয়ায় নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক ও সহপাঠিদের ভালোবাসায় সিক্ত হলেন প্রাথমিক জাতীয় শিক্ষা পদক পাওয়া পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তাহছিনা পারভিন নিছা।
আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় ৫১ নম্বর কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় তাকে সংবর্ধনা দেয়। বিদ্যালয়ে পৌছালে শিক্ষক অভিভাবক ও সহপাঠিরা তাকে ফুল দিয়ে বরণ করেন।
বিদ্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসি তানিয়া। এতে বক্তব্য রাখেন শিক্ষক শিপ্রা রানী, মো.নজিবুর রহমান, লিনা পারভিন, মো.নাসির উদ্দিন, আফরোজা আক্তার, হাফছা আক্তার ও ৫ম শ্রেণীর শিক্ষার্থী তানিসা আক্তার প্রমূখ।
এর আগে গত বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে প্রাথমিক শিক্ষা পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিছাসহ পদক পাওয়া শিক্ষার্থীদের পদক প্রদান করেন প্রধানমন্ত্রি তারেক রহমান। নিছার বাবা বিএনপি করার কারণে, পুলিশ তাকে ধরতে বাড়ী আসছিল। নিছা তখন বিষণ ভয় পায়। পুলিশ তার বাবাকে না পেয়ে তার মাকে অনেক বাজে কথা বলেছে। নিছার মুখ থেকে এমন কথা শুনে প্রধানমন্ত্রি তাকে বুকে জড়িয়ে ধরেন।
এবছর এ উপজেলা থেকে নিছাসহ অন্যান্য বিদ্যালয় থেকে পাঁচ শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা পদক অর্জন করেন।
নিছার মা ৫নম্বর শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য শাহনাজ পারভিন বলেন, আমার দুই মেয়ের মধ্যে নিছা ছোট। ওর এ অর্জনে আমরা পরিবারে সবাই বিষণ খুশি।
বিদ্যালয় প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসি তানিয়া বলেন, নিছা আমাদের গর্ভ। নিছা ৫ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী প্রধানমন্ত্রির হাত থেকে পদক পাওয়ার কারণে দেশের মানুষ এ বিদ্যালয়ের নাম জেনেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে,এম জানান, উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন প্রতিযোগীতায় ৫জন সরকারি প্রাথমিক পদক পেয়েছে। এটা আমাদের অহংকার। আমি পদক পাওয়া শিক্ষার্থীদের সাফল্য কামনা করছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২২:২৫   ৮ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


কাঁঠালিয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি ফের জেল হাজতে
নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ভালোবাসায় সিক্ত শিক্ষার্থী নিছা
কাউখালীতে দুই হাজার ৬৮ জন নিবন্ধিত জেলের তথ্য যাচাই-বাছাই সম্পন্ন
বাউফলে প্রধানমন্ত্রীর ছবির ওপর অশালীন মন্তব্য লেখায় স্থানীয় জনগণের মাঝে ক্ষোভ
কাঁঠালিয়ায় প্রধান শিক্ষকদের মাসিক সভা



আর্কাইভ