ঢাকা    রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নবীগঞ্জ দুই শিক্ষক হত্যার ক্লু উদঘাটন নিয়ে তোলপাড় ! লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন খাদ্য গুদামের দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক নবীগঞ্জে বালু মহালে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি,ম্যানেজারকে মারপিট মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়েছিল মরদেহ সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা তালতলীতে সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা এখন নৌকা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » গোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ব্যপক অনিয়ম

গোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ব্যপক অনিয়ম


গোলাম কিবরিয়া (রাজশাহী)
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬


গোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ব্যপক অনিয়মরাজশাহী: গোদাগাড়ী পৌরসভায় একটি সড়ক উন্নয়ন কাজে চরম অনিয়ম ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। নিম্নমানের কাজের প্রতিবাদে এবং টেকসই সড়কের দাবিতে ইতিমধ্যে কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় ক্ষুব্ধ এলাকাবাসী। বোরবার বেলা ১১টায় সুলতানগঞ্জ এলাকায় বাধা দেয়া হয়।

পৌরসভা সূত্রে জানা গেছে, গোদাগাড়ী থানা থেকে গাঙ্গোবাড়ী পেট্রোল পাম্প পর্যন্ত এই উন্নয়ন কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ‘এলিজা এন্টারপ্রাইজ’। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের আওতায় ড্রেন, সড়ক ও একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। বর্তমানে কাচারীপাড়া হারুনের মিল থেকে গাঙ্গোবাড়ী পেট্রোল পাম্প পর্যন্ত সড়কটির নির্মাণ কাজ চলমান রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানটি নিয়মনীতির তোয়াক্কা না করে সড়ক নির্মাণে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে। গাঙ্গোবাড়ী এলাকার বাসিন্দা জামিল আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই সড়কটির কাজ এতটাই নিম্নমানের হচ্ছে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না। অথচ এই বিষয়ে তদারকি করার ক্ষেত্রে পৌরসভার ভূমিকা নাই বললেই চলে।”

অলকার মোড় এলাকার আরেক বাসিন্দা আবুল কাশেম বলেন, “এই নতুন রাস্তার চেয়ে আমাদের আগের সড়কটাই অনেক ভালো ছিল। সিডিউল অনুযায়ী যেভাবে বালি ও ইটের খোয়া দেওয়ার কথা, ঠিকাদার সেটি দিচ্ছেন না। বালির পরিবর্তে শুধু মাটি আর অত্যন্ত নিম্নমানের ইটের খোয়া (রাবিশ) দিয়ে রাস্তা ভরাট করা হচ্ছে। এভাবে কাজ হলে প্রথম বর্ষাতেই রাস্তাটি ভেঙে যাবে।” নিম্নমানের সামগ্রী দেওয়ায় টেকসই ও মানসম্মত সড়কের দাবিতে এলাকাবাসী সম্মিলিতভাবে কাজে বাধা দিয়েছেন বলেও জানান তিনি।

সড়ক নির্মাণে অনিয়ম ও স্থানীয়দের বাধার বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ও সহকারী প্রকৌশলী সারওয়ার জাহান মুকুল অভিযোগের সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, “উক্ত সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। স্থানীয় জনগণের বাধা দেওয়া ও ক্ষোভ প্রকাশ করা সম্পূর্ণ যৌক্তিক।”তিনি আরও জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং ঠিকাদারকে নিয়ম মেনে মানসম্মত কাজ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়মের বাইরে কোনো ধরনের নিম্নমানের কাজ বরদাশত করা হবে না।

পৌরবাসীর দাবি, দ্রুত এই নিম্নমানের কাজ বন্ধ করে সিডিউল অনুযায়ী সঠিক সামগ্রী ব্যবহার করে রাস্তার কাজ সম্পন্ন করতে হবে। অন্যথায় তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবে ।
এন./ আর

বাংলাদেশ সময়: ২০:২৭:০৯   ৪৭ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক
সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা
চাটমোহরে জন্মাষ্টমী উৎসব উদযাপিত
সুজানগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে শেখ আব্দুর রউফের নেতৃত্বে আনন্দ র‌্যালি



আর্কাইভ