ঢাকা    রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নবীগঞ্জ দুই শিক্ষক হত্যার ক্লু উদঘাটন নিয়ে তোলপাড় ! লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন খাদ্য গুদামের দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক নবীগঞ্জে বালু মহালে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি,ম্যানেজারকে মারপিট মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়েছিল মরদেহ সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা তালতলীতে সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা এখন নৌকা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুর- তারাকান্দী আন্ত: জেলা মহাসড়কে ভাঙ্গন, যান চলাচল বন্ধ

ভূঞাপুর- তারাকান্দী আন্ত: জেলা মহাসড়কে ভাঙ্গন, যান চলাচল বন্ধ


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬


 ভূঞাপুর- তারাকান্দী আন্ত: জেলা মহাসড়কে ভাঙ্গন, যান চলাচল বন্ধ

টাঙ্গাইল: ভূঞাপুর - তারাকান্দি আন্ত: জেলা মহাসড়কে নলিন বাজারের উত্তর পাশে যমুনা নদীর তীরবর্তী সড়কে ভাঙ্গন দেখা দেয়ায়, যানবাহন চলাচল বন্ধ রয়েছে। হুমকির মুখে রয়েছে শতশত ঘরবাড়ি। ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু।

ভূঞাপুর - তারাকান্দি আন্ত: জেলা মহাসড়কে নলিন বাজারের উত্তরে শাখারিয়া নামক স্থানে যমুনা নদীর তীরবর্তী সড়কে ইতোপূর্বে ২ বার ভাঙ্গন দেখা দেয়। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ও বালির বস্তা ফেলে ভাঙ্গন রোধের চেষ্টা করে।
রবিবার (১৯ জুলাই) বিকেলে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সেখানে আবারো ভাঙন শুরু হয়। এখন অবধি ভাঙ্গন অব্যাহত রয়েছে। ফলে ভূঞাপুর - তারাকান্দি আন্ত:জেলা মহাসড়ক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং যান চলাচল বন্ধ করে দেয়া হয়। হুমকির মুখে রয়েছে শতশত ঘরবাড়ি। ভাঙন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের কর্মীরা বালুর বস্তা, গাছের গুঁড়ি, ডাল ও ড্রামের টিন দিয়ে মেরামত করছে।
স্থানীয় সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু ভাঙ্গন এলাকা পরিদর্শন করে, দ্রত ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেন।
এছাড়া যমুনায় পানি বৃদ্ধির ফলে ফসলি জমি তলিয়ে যাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। ঘটনা স্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৬:১২   ৯২ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা
দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে: শামা ওবায়েদ
ভূঞাপুরে সাংবাদিকে হুমকি দাতা স্বাস্থ্য কর্মীর বদলী আদেশ
দৌলতপুরে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
চিকিৎসা নিয়ে সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস



আর্কাইভ