ঢাকা    রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নবীগঞ্জ দুই শিক্ষক হত্যার ক্লু উদঘাটন নিয়ে তোলপাড় ! লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন খাদ্য গুদামের দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক নবীগঞ্জে বালু মহালে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি,ম্যানেজারকে মারপিট মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়েছিল মরদেহ সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা তালতলীতে সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা এখন নৌকা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ক্লিন তারাকান্দা বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা

ক্লিন তারাকান্দা বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা


আব্দুর রউফ,তারাকান্দা (ময়মনসিংহ)
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬


 ক্লিন তারাকান্দা বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা

ময়মনসিংহ: তারাকান্দা উপজেলায় ক্লিন তারাকান্দা বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম এর সভাপতিত্ব প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জীবন আরা বেগম।
আরও উপস্থিত তারাকান্দা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শ্রীবাস চন্দ্র পাল,শাহানা মাকসুদা দীপা,তারাকান্দা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান,রুহুল আমিন,মোকসেদুল হক,ওবায়দুল হক,আব্দুল জব্বারসহ অন্যান্য শিক্ষক বৃন্দ।
অনুষ্ঠানে সভাপতি বক্তব্য প্রদানকালে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, তারাকান্দা উপজেলা একটি গুরুত্বপূর্ণ কৃষি ও মৎস বাণিজ্যিক এলাকা হলেও বর্তমানে গ্রাম ও উপজেলা জুড়ে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জে পরিণত হয়েছে।
এ থেকে পরিত্রাণ পেতে হলে সকলকে সচেতন ও পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে অংশগ্রহণ করতে হবে। পরিষ্কার পরিবেশ আমাদের স্বাস্থ্যের জন্য অপরিহার্য।
উপজেলা ও ইউনিয়ন গুলোতে পর্যায়ক্রমে ক্লিন এর কার্যক্রম বাস্তবায়ন হবে।
উল্লেখ্য:- সভায় বিদ্যালয়ভিত্তিক পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচি, প্লাস্টিক ও একবার ব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার হ্রাস, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৮:১৯   ৯৩ বার পঠিত  |         







ময়মনসিংহ থেকে আরও...


ফুলপুরে ৮০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
বৃক্ষ হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের
ফুলপুরে ৪ লাখ ৫০ হাজার টাকার নিষিদ্ধ রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস
তারাকান্দায় গ্রামাউসের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ



আর্কাইভ