![]()
ঠাকুরগাঁও: পীরগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটি এ সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি জাহিদুর রহমান জাহিদ, পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, সহসভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু, জামায়াতে ইসলামী বাংলাদেশ পীরগঞ্জ উপজেলা শাখার আমীর বাবুল আহম্মেদ ও জেলা কমিটির সদস্য বাবলুর রশীদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন, কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, ইউপি চেয়ারম্যান যথাক্রমে গোলাম মোস্তফা, মোখলেসুর রহমান চৌধুরী, সাইদুর রহমান, জয়নাল আবেদীন, জিয়াউর রহমান জিয়া, আব্দুস সহিদ, উপজেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক জয়িতা নাহিদ পারভিন রিপা, সাংবাদিক আজিজুল হক ও সাংবাদিক এ এইচ লিটন প্রমুখ।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:০৬:৩২ ১০ বার পঠিত | ● পীরগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা