ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কালীগঞ্জে ৩-১ গোলে জিতে তুমলিয়া প্রিমিয়ার লিগের শিরোপা বাগদী একাদশের • পাবনায় ৫ শতাধিক প্রাক্তন ছাত্রীর মিলনমেলায় মুখর চাটমোহর পাইলট বালিকা বিদ্যালয় • আলগী নদীতে হাত বাঁধা অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার • পদ্মা ব্যারেজ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রীর আগমন, সুজানগরে প্রস্তুতি সভা • প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের দাবি করে প্রভাব বিস্তারের অভিযোগ কয়রা ইউপি দফাদারের বিরুদ্ধে • নবাবগঞ্জে ৮৭.৫০ শতাংশ কৃষিজমি দখলের অভিযোগ, ইটভাটা মালিকের অস্বীকার • ভেড়ামারায় ২ লাখ ৮২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস • কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ, দান করা হলো এতিমখানায় • ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু • সালথা যুবলীগের ৭১ সদস্যের কমিটি নিয়ে ক্ষোভ, পুনর্গঠনের দাবি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালী সদর উপজেলা বিএনপির প্রয়াত সভাপতির মৃত্যুতে আলোচনা সভা

পটুয়াখালী সদর উপজেলা বিএনপির প্রয়াত সভাপতির মৃত্যুতে আলোচনা সভা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ২২ জুলাই ২০২৬


 পটুয়াখালী সদর উপজেলা বিএনপির প্রয়াত সভাপতির মৃত্যুতে আলোচনা সভা

পটুয়াখালী: সদর উপজেলা বিএনপির সভাপতি, জেলা বিএনপির সাবেক সদস্য, সিনিয়র রাজনীতিবীদ প্রয়াত কাজী মাহাবুব আলম এর মৃতুতে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি।

স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন ওলামা দলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ নেছারুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান টোটন, প্রয়াত কাজী মাহাবুব আলমের সহধর্মীনি লায়লা আরজুমান আরা, কন্যা মুরছানা আলম, জেলা বিএনপি নেতা মোঃ বশির আহমেদ মৃধা , পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ কামাল হোসেন, জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, গাজী আশফাকুর রহমান বিপ্লব প্রমুখ।

এ সময় বক্তারা প্রয়াত রাজনীতিবীদ কাজী মাহাবুব আলমের রাজনৈতিক কার্যক্রম নিয়ে আবেগঘন স্মৃতি রোমন্থন করেন। স্মৃতিচারন শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ নেছারুল হক। স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে জেলা বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগন উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:২২:২০   ১২৬ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● আলগী নদীতে হাত বাঁধা অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার
● কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ, দান করা হলো এতিমখানায়
● দুমকির পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের
● নয় বছর পর কুয়াকাটায় দুই দিনের পর্যটন কার্নিভাল শুরু কাল
● আড়াইশ বছরের আমুয়ার দশোহরা উৎসবে নদীমোহনায় হাজারো মানুষের মিলনমেলা



আর্কাইভ