ঢাকা    সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালী জেলায় ভার্চুয়াল মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

পটুয়াখালী জেলায় ভার্চুয়াল মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ২২ জুলাই ২০২৬


 পটুয়াখালী জেলায় ভার্চুয়াল মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

পটুয়াখালী: জেলায় “মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন” কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান ২১ জুলাই মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মোঃ আসাদুজ্জামান এমপি, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, পটুয়াখালীর সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি, পটুয়াখালীর আয়োজনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ কামাল খাঁন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ভারপ্রাপ্ত জেলা জজ ও চেয়ারম্যান, জেলা লিগ্যাল এইড কমিটি, পটুয়াখালী।

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মামুন অর রশিদ, পটুয়াখালী জেলা জজ আদালত এবং পটুয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন স্তরের বিজ্ঞ বিচারক বৃন্দ, পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার,পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এ্যান্ড অপস্) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল, জেলা লিগ্যাল এইড অফিসার ( সিনিয়র সহকারী জজ) মোঃ রাসেল মজুমদার, পটুয়াখালীর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর( পিপি) অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আতিকুর রহমান, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট মোঃ আবদুল্লাহ আল নোমান, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আরিফ হোসেন,পটুয়াখালীর জিপি ( সরকারি কৌঁসুলি) অ্যাডভোকেট মোঃ আবদুল্লাহ ইউসুফ পাশা সহ জেলা লিগ্যাল এইড অফিসের অন্যান্য কর্মকর্তা, বিচার বিভাগ, জেলা প্রশাসন,আইনজীবী ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাগন।উদ্বোধনী অনুষ্ঠানে বিচারপ্রার্থী মানুষের দ্রুত, সহজ ও ব্যয়-সাশ্রয়ীভাবে বিরোধ নিষ্পত্তিতে মেডিয়েশন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।

বক্তারা বলেন, মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রম আদালতের মামলার চাপ কমানোর পাশাপাশি বিরোধ দ্রুত ও সৌহার্দ্যপূর্ণভাবে নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রসঙ্গত: এ সংবাদ এর সাথে সম্পৃক্ত ছবি সংগ্রহীত জেলা লিগ্যাল এইড অফিস পটুয়াখালী কর্তৃক।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:৪২:৪৫   ৯৫ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা
কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি
নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার
লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার
পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ



আর্কাইভ