ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কালীগঞ্জে ৩-১ গোলে জিতে তুমলিয়া প্রিমিয়ার লিগের শিরোপা বাগদী একাদশের • পাবনায় ৫ শতাধিক প্রাক্তন ছাত্রীর মিলনমেলায় মুখর চাটমোহর পাইলট বালিকা বিদ্যালয় • আলগী নদীতে হাত বাঁধা অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার • পদ্মা ব্যারেজ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রীর আগমন, সুজানগরে প্রস্তুতি সভা • প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের দাবি করে প্রভাব বিস্তারের অভিযোগ কয়রা ইউপি দফাদারের বিরুদ্ধে • নবাবগঞ্জে ৮৭.৫০ শতাংশ কৃষিজমি দখলের অভিযোগ, ইটভাটা মালিকের অস্বীকার • ভেড়ামারায় ২ লাখ ৮২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস • কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ, দান করা হলো এতিমখানায় • ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু • সালথা যুবলীগের ৭১ সদস্যের কমিটি নিয়ে ক্ষোভ, পুনর্গঠনের দাবি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » বাঘায় স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার

বাঘায় স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার


গোলাম কিবরিয়া (রাজশাহী)
প্রকাশ: বুধবার, ২২ জুলাই ২০২৬


বাঘায় স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার

রাজশাহী: বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে একই বিছানায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে বাঘা থানা পুলিশ। সোমবার (২১ জুলাই) সকালে এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী স্বপ্না বেগম (৩৮) রোববার রাতের মতোই নিজ ঘরে ঘুমাতে যান। সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজায় ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে দরজা আটকানো থাকায় কোনো সাড়া না পেয়ে পাশের ঘরের তালা ভেঙে ঘরে প্রবেশ করেন। পরে একই বিছানায় স্বামী-স্ত্রীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়।

নিহতরা হলেন, আরিফপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং তার স্ত্রী স্বপ্না বেগম (৩৮)। স্থানীয়দের ভাষ্যমতে, দম্পতি নিঃসন্তান ছিলেন এবং দীর্ঘদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশাগ্রস্ত হয়ে তারা বিষপান করে আত্মহত্যা করে থাকতে পারেন। ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল উদ্ধার করেছে পুলিশ। এছাড়া মরদেহের মুখে বিষের গন্ধ পাওয়া গেছে বলে জানা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।

বাঘা থানা পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৫:৫৬   ৮৫ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● পাবনায় ৫ শতাধিক প্রাক্তন ছাত্রীর মিলনমেলায় মুখর চাটমোহর পাইলট বালিকা বিদ্যালয়
● পদ্মা ব্যারেজ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রীর আগমন, সুজানগরে প্রস্তুতি সভা
● ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু
● রাজশাহীতে ১.৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, পালিয়েছেন সহযোগী
● রাজশাহীতে কারাবন্দি বিএনপি নেতার পরিবারকে সহায়তা দিলেন সিটি প্রশাসক



আর্কাইভ