ঢাকা    সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে পৌর বিএনপি সভাপতির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বাউফলে পৌর বিএনপি সভাপতির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: বুধবার, ২২ জুলাই ২০২৬


বাউফলে পৌর বিএনপি সভাপতির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

পটুয়াখালী: বাউফলেপরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পটুয়াখালীর বাউফল মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে বিদ্যালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাউফল পৌরসভা বিএনপির সভাপতি হুমায়ূন কবির শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন।
এ সময় তিনি বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। শিক্ষার্থীরা যদি নিজ নিজ বাড়িতে একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করে, তাহলে অচিরেই বাউফল আরও সবুজ ও বাসযোগ্য জনপদে পরিণত হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি মো. ফিরোজ খান, পটুয়াখালী জেলা জাসসের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, বাউফল উপজেলা শ্রমিক দলের সভাপতি হাসান মাহমুদ মঞ্জু এবং বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আখতার জাহানসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আখতার জাহান এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ তৈরি করবে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীরা নিজেদের বাড়ি ও আশপাশে গাছ রোপণের অঙ্গীকার ব্যক্ত করে।
স্থানীয়রা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫২:৪৪   ৮১ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা
কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি
নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার
লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার
পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ



আর্কাইভ